লাউপাতার খিলিতে কাচকি
অবয়ব
| লাউপাতার খিলিতে কাচকি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ৩০–৩৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
লাউপাতার খিলিতে কাচকি
লাউপাতার খিলিতে কাচকি একটি ঐতিহ্যবাহী গ্রামবাংলার রান্না, যেখানে কাচকি মাছকে লাউ পাতার মধ্যে ভরে রান্না করা হয়। এই পদটির বিশেষত্ব হল লাউপাতার হালকা তিতকুটে ও সবুজ ঘ্রাণ, যা কাচকি মাছের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। সাধারণত রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও অল্প মসলা দিয়ে এটি রান্না করা হয়, যাতে লাউপাতা ও কাচকি মাছের প্রাকৃতিক স্বাদ বজায় থাকে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এটি অত্যন্ত রুচিকর ও পুষ্টিকর একটি পদ হয়ে ওঠে।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কাচকি মাছ | ৫০০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | এক কাপ |
| লাউপাতা | ২ থেকে ৩টে (প্রয়োজনমতো) |
| শোলা কচু ভাজা | এক কাপ |
| ধনেপাতা | আধা কাপ |
| কাঁচামরিচ কুচি | দুই টেবিল-চামচ |
| হলুদ গুঁড়া | আধা চা-চামচ |
| লবণ | পরিমাণমতো |
| মরিচ গুঁড়া | এক চা-চাম |
| ময়দা | এক কাপ |
| তেল | প্রয়োজনমতো (ভাজার জন্য) |
| জিরে গুঁড়ো | আধা চা-চামচ |
| পাঁচ ফোড়ন | এক চা-চামচ |
| দাঁত খড়ক | কয়েকটা (লাউয়ের পাতা মুড়িয়ে খিলি তৈরি করতে)। |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- ময়দা, লবণ, মরিচ গুঁড়া ও জল একসাথে গুলে থকথকে একটি মিশ্রণ বানান।
- কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে নিন
- এরপর মাছগুলি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা দুই টেবিল-চামচ, কাঁচামরিচ, লবণ, হলুদ ও সামান্য তেল সহযোগে রান্না করতে হবে।
- কড়াই ঢেকে রাখুন এবং যতক্ষন না মাছ শুকিয়ে ঝিরঝিরে ভাজা হচ্ছে ততক্ষণ রাধুন।
- এরপর কচু কুচি করে কাটুন এবং সামান্য লবণ মাখিয়ে ডুবোতেলে মচমচে করে ভাজুন।
- কচুভাজা, কাচকি মাছ, ধনেপাতা, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া একসঙ্গে মিশিয়ে পুরের মতো বানান।
- এবার লাউয়ের পাতাটি ভালো করে ধুয়ে নিন। তারপর তার মসৃন অংশটির দিকে সামান্য তেল লাগিয়ে বানানো পুরটি ভরে দিন পাতাটি মুড়ে নিন।
- এরপর লাউয়ের পাতাটিকে হাত দিয়ে মুড়িয়ে পানের খিলির মতো আকার দিন এবং দাঁত খড়ক দিয়ে ভালো করে আটকিয়ে দিন যাতে ভেতরের পুর বেরোতে না পারে।
- এরপর কাচকি মাছের পুরভরা লাউপাতার খিলি আগে থেকে বানিয়ে রাখা থক্থকে ময়দার গোলায় চুবিয়ে কড়াইয়ের ডুবোতেলে ছেড়ে দিন।
- লাউপাতার খিলি ভাজতে থাকুন যতক্ষন না সেটি বাদামি রং ধারন করছে।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাউপাতার খিলিতে কাচকি।