লস্যি
অবয়ব
| লস্যি | |
|---|---|
| চিত্র:Lassi sweet.jpg | |
| রন্ধনপ্রণালী বিভাগ | পানীয় |
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ১০-১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | লস্যি তৈরি করার পর ফ্রিজে রেখে একদম ঠাণ্ডা করে পরিবেশন করলে স্বাদ সবচেয়ে ভালো আসে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
লস্যি
লস্যি ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত জনপ্রিয়, ঐতিহ্যবাহী এবং রিফ্রেশিং দই-ভিত্তিক পানীয়। বিশেষ করে গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে এক গ্লাস ঠাণ্ডা লস্যি মুহূর্তেই শরীরে ও মনে প্রশান্তি এনে দেয়। এটি হজমশক্তির জন্য অত্যন্ত উপকারী এবং এটি মিষ্টি বা নোনতা দুই ভাবেই তৈরি করা যায়, তবে মিষ্টি লস্যির জনপ্রিয়তাই সবচেয়ে বেশি।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| মিষ্টি বা টক দই (ঘন) | ২ কাপ |
| ঠাণ্ডা পানি বা বরফ কুচি | ১ কাপ |
| চিনি | ৪-৫ টেবিল-চামচ (স্বাদমতো) |
| তরল দুধ | আধা কাপ (ঘন করার জন্য) |
| লেবুর রস | ১ চা-চামচ (ঐচ্ছিক) |
| গোলাপ জল | আধা চা-চামচ |
| এলাচ গুঁড়া | ১ চিমটি |
| বাদাম কুচি (পেস্তা ও কাঠবাদাম) | ১ টেবিল-চামচ (সাজানোর জন্য) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি ব্লেন্ডার জগে অথবা ডাল ঘুঁটনির সাহায্যে বড় পাত্রে দুই কাপ ঠাণ্ডা ঘন দই ভালো করে ফেটিয়ে নিন।
- এবার ফেটানো দইয়ের মধ্যে চিনি, ঘন তরল দুধ এবং এক চিমটি এলাচ গুঁড়া যোগ করুন। চিনি পুরোপুরি না গলা পর্যন্ত আবার ভালো করে ব্লেন্ড বা ঘুঁটানি দিয়ে মিশিয়ে নিন।
- চিনি গলে মিশে গেলে এতে ঠাণ্ডা পানি অথবা বরফ কুচি এবং সামান্য সুঘ্রাণের জন্য গোলাপ জল যোগ করুন।
- এবার উচ্চ গতিতে ব্লেন্ডারে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট ব্লেন্ড করে নিন, যেন লস্যির ওপর একটি সুন্দর ফেনা বা বাবল তৈরি হয়। (ডাল ঘুঁটনি দিয়ে করলে একটু জোরে জোরে ঘুঁটে ফেনা তুলে নিতে হবে)।
- লস্যি খুব বেশি ঘন মনে হলে সামান্য পানি বা দুধ মেশাতে পারেন, আর পাতলা মনে হলে আরও কিছুটা দই যোগ করে লস্যির ঘনত্ব আপনার পছন্দমতো ঠিক করে নিন।
- ব্লেন্ড করা হয়ে গেলে লস্যি গ্লাসে ঢেলে নিন। উপর থেকে পেস্তা ও কাঠবাদাম কুচি এবং ইচ্ছা হলে সামান্য জাফরান ছড়িয়ে সাজিয়ে দিন।
ওপর থেকে বরফ কুচি এবং বাদাম কুচি ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন প্রাণ জুড়ানো লস্যি