বিষয়বস্তুতে চলুন

রোল

উইকিবই থেকে
রোল
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তা
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি প্রায় ২০০ কিলোক্যালরি (প্রতি পিস)
তৈরির সময় ৪৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা রাস্তার ধারে বিক্রিত ক্লাসিক নাস্তাদার স্ট্রিট ফুড


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

রোল

বাঙালির বিকেলের নাস্তায় একটি অতি পরিচিত মুখ—রোল। সাধারণত পাতলা রুটির ভেতর সবজি ও আলুর পুর দিয়ে এটি তৈরি করা হয়।

উপকরণ

[সম্পাদনা]

রুটির জন্য

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ময়দা ২ কাপ
তেল ২ টেবিল চামচ
লবণ ১/২ চা চামচ
পানি প্রয়োজনমতো

পুরের জন্য

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
আলু (সেদ্ধ) ৩–৪টি
গাজর ও বাঁধাকপি (কুচি) ১ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
কাঁচা মরিচ ও ধনেপাতা সামান্য
মসলা (হলুদ, মরিচ গুঁড়ো) স্বাদমতো
তেল ২ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. রুটির ডো তৈরি করে ছোট রুটি বেলে শুকনো তাওয়ায় হালকা করে সেঁকে নিন।
  2. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, সবজি ও মসলা দিয়ে ভাজুন, এরপর আলু চটকে দিয়ে ভালোভাবে মিশান।
  3. প্রতিটি রুটির মাঝে পুর দিন, রোল করে টুথপিক বা কাগজ দিয়ে জড়িয়ে পরিবেশন করুন।