রুপচাঁদা দোপেঁয়াজা
অবয়ব
(রন্ধনপ্রণালী:রুপচাদা দোপেঁয়াজা থেকে পুনর্নির্দেশিত)
| রুপচাঁদা দোপেঁয়াজা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ৪০–৫০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
রুপচাঁদা মাছের দোপেঁয়াজা একটি জনপ্রিয় বাঙালি পদ, যা রুপচাদা মাছের সাথে প্রচুর পেঁয়াজ ও মশলা দিয়ে রান্না করা হয়। এই রান্নায় মূলত পেঁয়াজ দুটি ধাপে ব্যবহৃত হয়—বাটা পেঁয়াজ বা কুচানো পেঁয়াজ কষানো হয় মশলার হিসাবে এবং রান্নার শেষে ভাজা পেঁয়াজ খাবারের উপরে ছড়ানো হয়, যা রন্ধনপ্রণালীকে একটি আলাদা ঘ্রাণ ও স্বাদ দেয়। রুপচাঁদা মাছের নরম স্বাদ, মৃদু কাঁটা এবং পেঁয়াজ-রসুনের ঝাঁজ মিশে এই পদটিকে করে তোলে বিশেষ আকর্ষণীয়। এটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ উপযোগী ও সুস্বাদু।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রুপচাঁদা মাছ | ২৫০ গ্রাম (পরিষ্কার করে ধোওয়া) |
| পেঁয়াজ | ৩টি (২টি পাতলা কুচি, ১টি পেস্ট করা) |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| টমেটো | ১টি (বাটা বা কুচানো) |
| কাঁচা লঙ্কা | ৩ থেকে ৪টি |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ (ঝাল স্বাদ অনুযায়ী) |
| ধনে গুঁড়ো | ১/২ চা চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | ১ চিমটে |
| সরষের তেল | পরিমাণমতো |
| ধনেপাতা কুচি | পরিবেশনের জন্য (ঐচ্ছিক) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। রুপচাঁদা মাছ খুব নরম, তাই ভাজার সময় ও রান্নার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে।
- কড়ায় সরষের তেল গরম করে মাছগুলো দুই পিঠ হালকা ভেজে তুলে রাখুন।
- কড়ায় একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। পেঁয়াজ সোনালি রং ধারণ করলে তুলে রাখুন (এই ভাজা পেঁয়াজ পরে ছড়িয়ে দেওয়া হবে)।
- এবার ওই পেঁয়াজ ভাজা তেলেই আগে থেকে প্রস্তুত করা কাঁচা পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে কষান।
- তারপর তাতে টমেটো কুচি দিন(ইচ্ছা করলে কাঁচা টমেটোর বদলে টক দই ব্যবহার করতে পারেন) এবং হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালোভাবে মসলা কষান।
- মসলা থেকে তেল ছেড়ে এলে ভাজা মাছগুলো দিয়ে হালকা নেড়ে ১ কাপ গরম জল ঢেলে দিন।
- ৮–১০ মিনিট ঢেকে রান্না করুন।
- রান্না শেষে ওপর থেকে ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও গরম মসলা ছড়িয়ে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুপচাঁদা মাছের দোপেঁয়াজা। চাইলে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন