রুই মাছ ভুনা
অবয়ব
| রুই মাছ ভুনা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | এক ঘন্টা মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
রুই মাছ ভুনা বাংলাদেশের একটি মশলাদার সুস্বাদু পদ যা বাঙালী রসনার পরিতৃপ্তির জন্য যথেষ্ট। রুই মাছের সাথে বিভিন্ন প্রকার মশলা মিশিয়ে তৈরি করা হয় এই পদ। মাছকে আগুনের আঁচে ভুনিয়ে নিলে মাছ কড়া ভাজা হয়না; বেশি নরম থাকে। মশলা দিয়ে কষিয়ে মাখোমাখো ঝালের স্বাদ তুলনাহীন। মাছের ভুনা অনেক মাছ দিয়েই রান্না করা যায়, তবে রুইয়ের মতো পাকা মাছ দিয়ে রান্না করলে তার স্বাদ বেশ খোলতাই হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রুই মাছ (বড় পিস করে কাটা) | ৪ পিস |
| গোটা পেঁয়াজ বাটা | ১টি |
| পেঁয়াজ কুচি (মাঝারি) | ১টি |
| আদা বাটা | ১ চা চামচ |
| গোটা জিরে | ১ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| ধনে গুঁড়ো | ১ চা চামচ |
| জিরে গুঁড়ো | ১ চা চামচ |
| কাঁচা লঙ্কা | ২টি |
| দই | আধ কাপ |
| ধনেপাতা কুচি | পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন।
- আদা, পেঁয়াজ, রসুন আগে থেকে বেঁটে রাখুন
- মাছগুলো কিছুক্ষণ রেখে ভেজে নিন। মনে রাখবেন খুব কড়া ভাজা হবে না।
- এবার ওই মাছ ভাজা তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজকুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে বাটা মশলা দিয়ে দিন।
- এবার আদা, পেঁয়াজ, রসুনের বাটা কড়াইতে দিয়ে ভাল করে কষাতে হবে। তার পর দিতে হবে দই
- কড়াইতে মশলাগুলি তেল ছাড়লে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন।
- কড়াইতে অল্প জল দিয়ে ঢেকে দিন। ঝোল ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দিন।
- ঝোল ঘন হয়ে এলে তাতে কাঁচালঙ্কা ও ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে নিন। মাছের ভুনা মাখোমাখো হয়। তাই রান্নার সময়ে জল মেপে দিন।
- জল শুকিয়ে এলে বুঝবেন রুই মাছের ভুনা তৈরী।
পরিবেশন করুন সুস্বাদু রুই মাছ ভুনা