বিষয়বস্তুতে চলুন

রুই মাছের কালিয়া

উইকিবই থেকে
রুই মাছের কালিয়া
রন্ধনপ্রণালী বিভাগ মাছ
পরিবেশন ৮ জন
তৈরির সময় ৩০–৪৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা সাধারণ স্বাদের মাছ দিয়েই তৈরি করা অসাধারণ খাবারের একটি পদ হলো কালিয়া


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

রুই মাছের কালিয়া

সহজলভ্য এবং রান্নার প্রক্রিয়াও সহজ বলে বেশিরভাগ লোকই এই মাছ কেনে। প্রায়ই খাওয়া হয় বলে রুই মাছের প্রতি বাড়তি আকর্ষণ কাজ করে না অনেকেরই। প্রতিদিন একই পদ্ধতিতে রান্না করলে একঘেয়ে তো লাগবেই। তাই স্বাদ বদলাতে চাইলে তৈরি করতে পারেন রুই মাছের কালিয়া।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
রুই মাছ ১টি (বড় টুকরা করে নেওয়া)
টক দই ২ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ ৫-৬টি
কিশমিশ ৫০ গ্রাম
ঘি ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
চিনি ১ চা চামচ
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদ অনুযায়ী

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. মাছ টুকরো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন।
  2. মাছের আঁশটে গন্ধ দূর করার জন্য অল্প লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন।
  3. একটি প্যানে তেল গরম হতে দিন।
  4. তেল গরম হয়ে গেলে তাতে মাছের টুকরাগুলো ভেজে নিন।
  5. একটি পাত্রে টক দই দিয়ে তাতে ভেজে রাখা রুই মাছ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।
  6. অন্য একটি কড়াইতে এক চা চামচ ঘি ও পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, সামান্য চিনি, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
  7. মসলা কষানো হলে তাতে দইসহ ভেজে রাখা মাছ দিয়ে দিন।
  8. এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। মাছের গায়ে ঝোল মাখা মাখা হয়ে এলে তাতে কাঁচা মরিচ, কিশমিশ ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।