রাজভোগ
অবয়ব
| রাজভোগ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন। |
| তৈরির সময় | ১ ঘন্টা ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
রাজভোগ এক ধরনের ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি, যা দেখতে রসগোল্লার মতো হলেও আকারে বড়, ভেতরে শুকনো ফল বা খোয়া ক্ষীরের পুর থাকে এবং স্বাদে আরও সমৃদ্ধ। এটি উৎসব, পূজা বা বিশেষ উপলক্ষে পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| দুধ | ১ লিটার (মালাই যুক্ত দুধ) |
| লেবুর রস / ভিনেগার | ২ টেবিল চামচ (পানির সঙ্গে মেশানো) |
| খোয়া ক্ষীর / মাওয়া | ২ টেবিল চামচ |
| কিশমিশ | ৮–১০টি |
| বাদাম (কাজু, পেস্তা) | কুচি করা ১–২ টেবিল চামচ |
| চিনি | ১ থেকে ১/২ কাপ মতো |
| এলাচ গুঁড়ো (ঐচ্ছিক) | এক চিমটে |
| গোটা এলাচ | ২টি |
| জল | ৩ কাপ |
| গোলাপ জল বা কেওড়া জল (ঐচ্ছিক) | এক ফোঁটা |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]ধাপ ১: ছানা তৈরি
[সম্পাদনা]- দুধ ফুটিয়ে তাতে ধীরে ধীরে লেবুর রস মেশান।
- দুধ ছানার আকার নিয়ে জল ছেড়ে দিলে সেটিকে আগুনের আঁচ থেকে নামিয়ে ছেঁকে দিন।
- ছানাটি ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মেখে নিন ৮–১০ মিনিট, যতক্ষণ না তা নরম, মসৃণ আকার ধারন করে একটি মণ্ডের আকার পায়।
ধাপ ২:পুর তৈরি
[সম্পাদনা]- একটি পাত্রে খোয়া ক্ষীর, চিনি, এলাচ গুঁড়ো ও বাদাম-কিশমিশ মিশিয়ে নিন।
- ছোট ছোট বল বানিয়ে রাখুন পুর হিসেবে।
ধাপ ৩: ছানার বল তৈরি
[সম্পাদনা]- ছানা থেকে লেচি কেটে ছোট ছোট বল বানান।
- প্রতিটি গোলাকৃতি ছানার বলের ভেতরে আগে থেকে বানানো পুরের বল একটি করে ঢুকিয়ে দিন এবং হাত দিয়ে গোল করে বন্ধ করে দিন।
- খেয়াল রাখবেন যেন পুর ভরার পর ছানার বলের বাইরে যেন ফাটল না থাকে।
ধাপ ৪: সিরা বানানো
[সম্পাদনা]- চিনি ও জল দিয়ে পাতলা সিরা তৈরি করুন।
- শিরা ফুটে উঠলে তাতে এলাচ দিন।
ধাপ ৫: ছানার বল সেদ্ধ
[সম্পাদনা]- ফুটন্ত চিনি সিরায় তৈরি ছানার বল গুলো ছেড়ে দিন।
- ঢেকে দিন এবং ১৫–২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। একসময় বলগুলো ফুলে উঠবে। তখন বোঝা যাবে যে রাজভোগ তৈরি হয়ে গেছে।
ধাপ ৬: ঠান্ডা করা
[সম্পাদনা]- রাজভোগগুলো ঠান্ডা করে সিরাসহ ৫–৬ ঘণ্টা রেখে দিন যাতে মিষ্টি ভালোভাবে সিরা টেনে নেয়।
রাজভোগ ঠান্ডা করে পরিবেশন করুন। চাইলে উপরে একটু কেশর বা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন।