বিষয়বস্তুতে চলুন

রাঁধাবল্লভী

উইকিবই থেকে
রাঁধাবল্লভী
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তা
পরিবেশন ৪-৬ জন
তৈরির সময় ১ ঘন্টা
কষ্টসাধ্য


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

রাঁধাবল্লভী

রাঁধাবল্লভী বা রাধাবল্লভী বাংলা অঞ্চলের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। এটি মূলত বিউলির ডালের পুর ভরা এক ধরনের কচুরি, যা সাধারণত আলুর দম, ছোলার ডাল বা নিরামিষ তরকারির সঙ্গে পরিবেশন করা হয়। সকালের নাস্তা কিংবা বিভিন্ন উৎসবের খাবার হিসেবেও এর জনপ্রিয়তা অনেক।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
ময়দা ৭৫০ গ্রাম
বিউলির ডাল ২০০ গ্রাম
আদা ১০ গ্রাম
কাঁচা লঙ্কা ৬টি
মৌরি ২ চা-চামচ
গোটা জিরে ১ চা-চামচ
কালোজিরা আধা চা-চামচ
হিং এক চিমটি
চিনি ১ চা-চামচ
সাদা তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
গরম জল প্রয়োজনমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে বিউলির ডাল ৫-৬ ঘণ্টা অথবা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। ডাল ভেজানোর আগে ২-৩ বার ভালোভাবে ধুয়ে নিন।
  2. এরপর ডালের পানি ঝরিয়ে অল্প পানি দিয়ে মিক্সারে হালকা দানাদার করে বেটে নিন। খুব বেশি মিহি করবেন না।
  3. এবার আদা ও কাঁচা লঙ্কা সামান্য পানি দিয়ে আলাদা করে পেস্ট তৈরি করুন।
  4. একটি শুকনো কড়াইয়ে মৌরি ও গোটা জিরে ৩০-৪০ সেকেন্ড হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়ো বানিয়ে নিন।
  5. বড় একটি পাত্রে ময়দা নিয়ে তাতে চিনি গুঁড়ো, লবণ, ভাজা মৌরি-জিরার গুঁড়ো, সামান্য আদা-কাঁচা লঙ্কা বাটা, ৩ চা-চামচ ডাল বাটা এবং ৩০ মিলি সাদা তেল মিশিয়ে নিন।
  6. এরপর গরম জল অল্প অল্প করে দিয়ে নরম খামির তৈরি করুন। খামিরের ওপরে সামান্য তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন।
  7. এবার পুর তৈরির জন্য কড়াইয়ে সামান্য তেল গরম করুন। তাতে কালোজিরা ও হিং ফোড়ন দিন।
  8. এরপর আদা-কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে ডালের বাটা যোগ করুন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যাতে কাঁচা গন্ধ চলে যায়।
  9. এবার লবণ ও ভাজা মৌরি-জিরার গুঁড়ো মিশিয়ে শুকনো পুর তৈরি করুন। পুর ঠান্ডা করে ছোট ছোট বল বানিয়ে নিন।
  10. খামির থেকে সমান আকারের লেচি কেটে গোল করে নিন। প্রতিটি লেচি হাত দিয়ে চেপে মাঝখানে পুর দিয়ে মুখ বন্ধ করুন।
  11. হালকা তেল মেখে আলতোভাবে বেলে নিন যাতে পুর বাইরে বের না হয়।
  12. কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে রাঁধাবল্লভীগুলো ফুলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
আলুর দম, ছোলার ডাল কিংবা নিরামিষ তরকারির সঙ্গে পরিবেশন করুন গরম গরম মজাদার রাঁধাবল্লভী

তথ্যসূত্র

[সম্পাদনা]