দোমাছা
অবয়ব
(রন্ধনপ্রণালী:রন্ধনপ্রণালী দোমাছা থেকে পুনর্নির্দেশিত)
| দোমাছা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জান। |
| তৈরির সময় | প্রায় ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
দোমাছা একটি ঐতিহ্যবাহী বাঙালি রান্না, যা সাধারণত দুই ধরনের মাছ দিয়ে তৈরি হয়। এটি মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে প্রচলিত একটি বিশেষ পদ। দোমাছা যেকোন টাটকা মাছ এবং শুঁটকি এই দুই ধরনের মাছের সমন্বয়ে রান্না করা। এটি বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের খুব পরিচিত একটি রান্না। এই রান্নায় সাধারণত রুই ও পাঁটিশ মাছ অথবা রুই ও চিংড়ি একসাথে মসলা ও পেঁয়াজ-রসুন দিয়ে ঝোল বা কষা রকমে রান্না করা হয়। এই রান্নায় কখোনো কখোনো আলু, সিমের বিচি, টমেটো ইত্যাদি সহ বিভিন্ন মৌসুমি সবজিও ব্যাবহার হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রুই বা যেকোন পছন্দের টাটকা মাছ | ৪ টুকরো |
| মাঝারি চিংড়ি/শুঁটকি মাছ | ৬–৮টি |
| পেঁয়াজ | ২টি (পাতলা কাটা) |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| ময়দা | ১ কাপ |
| সুজি | ২ টেবিল চামচ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| টমেটো | ১টি (কুচি) |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| জিরে গুঁড়ো | ১/২ চা চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| তেল | পরিমাণমতো |
| কাঁচা লঙ্কা | ২–৩টি |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- রুই (অথবা পছন্দের টাটকা মাছ) ও চিংড়ি/শুঁটকি মাছ আলাদা আলাদা করে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- এরপর কড়ায় তেল গরম করে প্রথমে রুই মাছগুলো হালকা ভেজে নিন, তারপর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
- কড়ায় তেল গরম করে পেঁয়াজ ভাজুন যতক্ষন না সেগুলি সোনালি রং ধারন করছে।
- এবার তাতে রসুন বাটা, আদা বাটা ও টমেটো কুচি দিন।
- কিছুক্ষণ নেড়ে তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
- মসলা থেকে তেল ছেড়ে দিলে প্রথমে রুই মাছ ও পরে চিংড়ি মাছ দিন।
- সব ভালোভাবে মিশিয়ে দিন এবং ১ কাপ গরম জল দিয়ে ঢেকে ৮–১০ মিনিট রান্না করুন।
- শেষে গরম মসলা ও কাঁচা লঙ্কা দিন। ইচ্ছা করলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
দোমাছা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।