মোহন ভোগ মিষ্টি
অবয়ব
| মোহন ভোগ মিষ্টি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ১ - ২ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
মোহন ভোগ মিষ্টি বাঙালী রীতি ও আচারের সাথে জড়িত এক মিষ্টান্ন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগে এই মিষ্টি অবশ্যই দেওয়া হয়। তাঁর অত্যন্ত প্রিয় একটি খাদ্য এটি। তার থেকেই এই মিষ্টির নাম মোহন ভোগ। এই মিষ্টি ক্ষীরমোহন নামেও পরিচিত। সুজি, চিনি, এলাচ গুঁড়ো, এবং ঘি একসাথে মিশিয়ে এই মিষ্টি তৈরী করা হয় যা অতন্ত সুস্বাদু। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের ওড়িশা রাজ্যেও জনপ্রিয় এই মিষ্টি। জগন্নাথের ভোগ হিসাবেও নিবেদন করা হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চর্বিযুক্ত দুধ | ২ লিটার মতো |
| টকদই বা লেবুর রস বা ভিনিগার | দুই টেবিল চামচ |
| চিনি | প্রয়োজন অনুযায়ী |
| মাওয়া বা খোয়া | ৫০ গ্রাম (ঐচ্ছিক, সমৃদ্ধ স্বাদের জন্য) |
| পেস্তা বা কাজু (কুচি করা) | ১ টেবিল চামচ ( সাজানোর জন্য) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- এক লিটার চর্বিযুক্ত দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে এতে ২ টেবিল চামচ টকদই মিশিয়ে আস্তে আস্তে নাড়ুন। লেবুর রস বা ভিনেগারও দিতে পারেন তবে টকদই দিলে ছানাতে গন্ধ থাকেনা।
- দুধ কেটে গেলে ছানা আলাদা হয়ে যাবে। এটি একটি মসলিন কাপড়ে ছেঁকে নিন এবং ঠান্ডা জলে ধুয়ে অতিরিক্ত টক স্বাদ দূর করুন। কাপড়ে ছানা বেঁধে ঝুলিয়ে রাখুন ৩০ মিনিট যাতে অতিরিক্ত জল ঝরে যায়।
- যতক্ষন ছানায় জল ঝরছে ততক্ষন অবরত একটি কড়াইতে ৫০০ মিলি দুধ নিন এবং ফোটান। দুধ ফুটে উঠলে তাতে দু চামচ চিনি দিন এবং নাড়তে থাকুন যতক্ষন না দুধ ঘন হচ্ছে। ঘন দুধ আগুনের আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
- ছানা একটি সমতল থালায় নিয়ে হাত দিয় ৫-৬ মিনিটে ভালো করে মেখে নিন যতক্ষণ না এটি মসৃণ এবং নরম হয়। এতে যেন কোনো দানা না থাকে। তারপর মসৃণ ছানার একটা মন্ড বানিয়ে নিন।
- ছানার মন্ড থেকে ছোট ছোট লেচি কাটুন এবং সেই লেচিগুলিকে হাত দিয় চেপে গোল সন্দেশের আকার দিন। গোল সন্দেশের মাঝে হাল্কা আঙুলের চাপ দিয়ে গর্ত করুন।
- এবার সিরা তৈরি জন্য আলাদা কড়াইতে ১ কাপ চিনি ও ১/২ কাপ জল দিন। হালকা ঘন সিরা তৈরি হলে নামিয়ে নিন।
- চিনির সিরা ফুটে উঠলে তার মধ্যে ছানার গোল মিষ্টিগুলি ছেড়ে দিন। এবার কড়াইয়ের ঢাকা বন্ধ করে আগুনের আঁচ বাড়িয়ে দিন। কড়াইয়ের ঢাকায় যদি ছিদ্র থাকে তাহলে তা বন্ধ করে রাখুন যাতে ভেতরের ভাঁপ বাইরে না আসে।
- ২০ মিনিট পর ঢাকা খুলে দেখবেন মিষ্টিগুলি আকারে অনেক বড় হয়ে গেছে। এবার আগুনের আঁচ বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা হতে দিন।
- ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলোকে সিরা থেকে তুলে নিন এবং চেপে চেপে মিষ্টি থেকেি রস ঝরিয়ে নিন।
- এবার রস ঝরানো মিষ্টিগুলো দুধে ডুবিয়ে দিন। দুধ শোষন করে মিষ্টিগুলি ফুলে উঠবে।
- স্ফীত মিষ্টি দুধ থেকে তুলে একটি থালায় রাখুন।আগে থেকে বানিয়ে রাখা চিনি মেশানো ঘন দুধ নিন এবং তাতে মিষ্টিগুলো ডুবিয়ে তুলে নিন এবং পুনরায় থালার উপরে রাখুন।
- এবার মিষ্টিগুলির গোল পরিধি বরাবর উপর সামান্য মাওয়া বা খোয়ার আবরন দিয়ে ঢেকে দিন।
- মিষ্টিগুলি থালার উপর রেখে তার মাঝখানের গর্ত মতো অংশে বেঁচে থাকা চিনি মেশানো ঘন দুধ ঢেলে দিন।
উপরে কুচানো পেস্তা বা কাজু দিয়ে সাজান এবং পরিবেশন করুন সুস্বাদু মোহন ভোগ মিষ্টি