বিষয়বস্তুতে চলুন

মোচার চপ

উইকিবই থেকে
মোচার চপ
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন।
তৈরির সময় ৩৫-৪৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মোচার চপ

মোচার চপ বাঙালি খাবারের একটি সুস্বাদু নিরামিষ স্ন্যাক, যা কলার ফুল বা মোচার সঙ্গে আলু ও মশলা মিশিয়ে তৈরি করা হয়। এটি খাস্তা বাইরের আবরণ ও নরম ভেতরের পুর দিয়ে তৈরি, যা সাধারণত তেলে ভেজে পরিবেশন করা হয়। মোচার চপ চা বা কফির সঙ্গে উপভোগ করার জন্য আদর্শ এবং বিশেষ অনুষ্ঠানে বা বিকেলের নাস্তায় জনপ্রিয়। সরিষার তেল ও ধনেপাতার সুগন্ধ এটিকে একটি খাঁটি বাঙালি স্বাদ দেয়।

উপকরন

[সম্পাদনা]
নাম উপকরণ
মোচা (কলার ফুল) ২৫০ গ্রাম (পরিষ্কার ও সিদ্ধ)
আলু ২টি মাঝারি (সিদ্ধ ও মাখা)
পেঁয়াজ ১টি ছোট (কুচি, ঐচ্ছিক)
কাঁচা লঙ্কা ২টি (কুচি)
হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়া ১/২ চা চামচ (দারচিনি, এলাচ, লবঙ্গ)
বেসন ১/২ কাপ (আবরণের জন্য)
পাউরুটির গুঁড়ো ১ কাপ (আবরণের জন্য)
তেল ভাজার জন্য (সরিষার তেল পছন্দনীয়)
লবণ স্বাদমতো
ধনেপাতা সামান্য (কুচি, ঐচ্ছিক)
জল প্রয়োজনমতো (বেসনের মিশ্রণের জন্য)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. মোচা পরিষ্কার করে ধুয়ে নিন। মোচা পরিষ্কার করার সময় হাতে তেল মাখুন, না হলে হাতে চুলকানি হতে পারে।
  2. মোচা ধুয়ে নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন (১০-১৫ মিনিট)। ঠান্ডা করে জল ঝরিয়ে রেখে দিন।
  3. আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে নিন। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করে রাখুন।
  4. একটি পাত্রে সিদ্ধ মোচা, মাখা আলু, পেঁয়াজ কুচি (যদি ব্যবহার করেন), কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, এবং ধনেপাতা (যদি ব্যবহার করেন) মিশিয়ে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে চেপে গোল বা ডিম্বাকৃতি আকার দিন।
  5. একটি পাত্রে বেসন, সামান্য লবণ, এবং পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। আরেকটি পাত্রে ব্রেডক্রাম্বস রাখুন। প্রতিটি চপ প্রথমে বেসনের মিশ্রণে ডুবিয়ে, তারপর তার উপর পাউরুটি গুঁড়োর আবরন দিয়ে ভালোভাবে ঢেকে দিন।
  6. একটি কড়াইতে সরিষার তেল গরম করুন (মাঝারি আঁচে)। চপগুলো তেলে দিয়ে দু পিঠ উলতে পালতে ভাজুন যতক্ষনা না তা সোনালি ও খাস্তা হয়ে উঠছে (প্রতি পিঠে ২-৩ মিনিট)।
  7. ভাজা চপ তেল থেকে তুলে কাগজের রুমালে রাখুন, যাতে অতিরিক্ত তেল শোষিত হয়।
    গরম গরম মোচার চপ চাটনি বা কাসুন্দির সঙ্গে চা-কফির সাথে পরিবেশন করুন।

তথ্যসূত্র

[সম্পাদনা]