বিষয়বস্তুতে চলুন

মেথি পরোটা

উইকিবই থেকে
মেথি পরোটা
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ৩০-৪০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মেথি পরোটা

মেথি পরোটা সাধারণত সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে বেশ জনপ্রিয় একটি স্বাস্থ্যকর খাবার। মেথি পাতার হালকা তেতো স্বাদ এবং মসলার সুঘ্রাণ পরোটাকে দারুণ সুস্বাদু করে তোলে। এটি আচার, দই অথবা যেকোনো ঝাল তরকারির সাথে দারুণ জমে।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
আটা বা ময়দা ২ কাপ
মেথি পাতা (কুচি) ১ কাপ
তেল বা ঘি ৩ টেবিল-চামচ (খামিরের জন্য)
লবণ ১ চা-চামচ বা স্বাদমতো
কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ
হলুদ গুঁড়া আধা চা-চামচ
জিরা গুঁড়া আধা চা-চামচ
আদা-রসুন বাটা ১ চা-চামচ
পানি পরিমাণমতো
তেল বা ঘি ভাজার জন্য (পরিমাণমতো)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে মেথি পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম কুচি করে কেটে নিন।
  2. একটি বড় পাত্রে আটা বা ময়দা নিন। এবার তাতে কুচানো মেথি পাতা, কাঁচা মরিচ কুচি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা-রসুন বাটা, লবণ এবং ৩ টেবিল-চামচ তেল বা ঘি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
  3. এবার অল্প অল্প করে হালকা গরম পানি যোগ করে নরম ও মসৃণ একটি খামির (ডো) তৈরি করে নিন। খামিরটি ১০ থেকে ১৫ মিনিটের জন্য একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
  4. ১৫ মিনিট পর খামিরটিকে সমান ৪-৫টি ভাগে ভাগ করে লেচি কেটে নিন।
  5. প্রতিটি লেচি সামান্য আটা বা ময়দা ছিটিয়ে বেলন দিয়ে গোল অথবা তিনকোনা পরোটার আকারে বেলে নিন।
  6. চুলায় তাওয়া গরম করে বেলে রাখা পরোটা প্রথমে তেল বা ঘি ছাড়া দুপাশ হালকা করে সেঁকে নিন।
  7. এরপর পরোটার চারপাশে ও ওপরে সামান্য তেল বা ঘি ছড়িয়ে দিন। চামচ বা খুন্তি দিয়ে চেপে চেপে মাঝারি আঁচে দুপাশ সোনালী এবং মুচমুচে করে ভেজে নিন।
  8. গরম গরম মেথি পরোটা তাওয়া থেকে নামিয়ে নিন।
টক আচার, মিষ্টি দই অথবা আলুর দমের সাথে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মেথি পরোটা