বিষয়বস্তুতে চলুন

মেচা

উইকিবই থেকে
মেচা
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৬ জন।
তৈরির সময় প্রায় ১ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মেচা

মেচা সন্দেশ (বা মেঞ্চা সন্দেশ) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন। যেমন বিখ্যাত কলকাতার রসগোল্লা, জয়নগরের মোয়া, জনাই-এর মনোহরা, শক্তিগড়ের ল্যাংচা তেমন ভাবেই বিখ্যাত বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা। মেচা সন্দেশ তৈরি করার জন্য প্রথমে বেসন হালকা করে ভেজে নিতে হয়, তারপর চিনি ও ক্ষীর দিয়ে মেশানো হয় এবং শেষে এলাচ গুঁড়ো যোগ করা হয়। মেচা সন্দেশ তৈরিতে সময়, ও পরিশ্রম দুই লাগে। ছানা ভাজতে হয়। সেটা মেশিনে গুঁড়ো করে খোয়া ক্ষীর, চিনি, এলাচ গুঁড়ো দিয়ে বানানো হয় মন্ড। সেই মন্ড তৈরি করে রেখে দেওয়া হয় একটা গোটা দিন। সেই মন্ড শক্ত হলে গোল্লা করে রাখা চিনির সিরাপে ফেলা হয়। রস থেকে লাড্ডু সাবধানে তোলা হয় শালপাতায়। সেটা শুকিয়ে তৈরি হয় মেচা সন্দেশ।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
গরুর দুধ ১ লিটার
লেবুর রস বা ভিনেগার ২ টেবিল চামচ (ছানা কাটানোর জন্য)
চিনি ১/২ কাপ (ছানার মিশ্রণে)
চিনি ১ কাপ (সিরার জন্য)
জল ১/২ কাপ (সিরার জন্য)
এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ
ঘি ১ চা চামচ (ছানার মিশ্রণে)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ছানা তৈরির জন্য প্রথমে দুধ ফুটিয়ে এতে লেবুর রস দিন ও নাড়তে থাকুন।
  2. দুধ ছানা ও জল আলাদা হয়ে গেলে তা নামিয়ে ছাঁকুন এবং ছানাটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
  3. ছানাটি পরিষ্কার কাপড়ে ঝুলিয়ে ৩০ মিনিট জল ঝরিয়ে নিন।
  4. শুকনো ছানাটি একটি প্যানে দিয়ে হালকা আঁচে চিনি ও ঘি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। ছানার মিশ্রণটি ঘন হয়ে আসলে এলাচ গুঁড়ো দিন।
  5. ছানা ঠান্ডা করে তার মন্ড থেকে ছোট ছোট অংশ কেটে হাতের সাহায্যে চেপে গোল সন্দেশের মতো আকারে তৈরি করুন।
  6. এবার সিরা তৈরি জন্য আলাদা পাত্রে ১ কাপ চিনি ও ১/২ কাপ জল দিন। হালকা ঘন সিরা তৈরি হলে নামিয়ে নিন।
  7. প্রস্তুত সন্দেশগুলি হালকা গরম সিরায় ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর তুলে রেখে ঠান্ডা হতে দিন।ঠান্ডা হলে মিষ্টির উপর চিনির রসের ঘন আস্তরণ তৈরী হবে।
    মেচা সন্দেশ ঠান্ডা অবস্থায় পরিবেশন করলে এর স্বাদ আরও ভালো লাগে। চাইলে উপরে পেস্তা/বাদাম কুচি ছড়িয়ে সাজাতে পারেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]