বিষয়বস্তুতে চলুন

মুলোর ঘণ্ট

উইকিবই থেকে
মুলোর ঘণ্ট
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৬ জন।
তৈরির সময় প্রায় ৫০ মিনিট মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মুলোর ঘণ্ট

মুলোর ঘণ্ট একটি ভিন্নস্বাদের অন্যধরনের রান্না। ঘন্ট বানানোর জন্য মুলো সাধারণত ব্যাবহার হয়না কিন্তু একটু ভিন্নস্বাদের মুলোর রান্না চাইলে বানিয়ে নেওয়া যায় এই মুলোর ঘন্ট।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
মুলো ৫০০ গ্রাম
কড়াইশুঁটি ১ কাপ
টম্যাটো ১টি
নারকেল কোরা আধ কাপ
সর্ষের তেল ৪ টেবিল চামচ
নুন স্বাদ অনুযায়ী
চিনি স্বাদ অনুযায়ী
তেজপাতা ১টি
লবঙ্গ ১টি
ছোট এলাচ ১টি
শুকনো লঙ্কা ১টি
দারচিনি এক টুকরো
গোটা জিরে আধ চা চামচ
জিরেগুঁড়ো আধ চা চামচ
হলুদগুঁড়ো আধ চা চামচ
লঙ্কাগুঁড়ো আধ চা চামচ
আদাবাটা আধ চা চামচ
কাঁচা লঙ্কা ২-৩টি
গরমমশলা আধ চা চামচ
ঘি ১ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে মুলোর খোসা ছাড়িয়ে ভাল করে জলে ধুয়ে নিন। একেবারে নীচের দিকের সরু অংশটি কেটে বাদ দিয়ে দিন।
  2. একেবারে মিহি করে মুলো কেটে, সামান্য নুন মাখিয়ে রাখুন।
  3. অন্য দিকে লম্বা লম্বা করে আলু, টম্যাটো কেটে নিন। কড়াইশুঁটি ছাড়িয়ে রাখুন।
  4. এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ ফোড়ন দিন। একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিন গোটা জিরে।
  5. কেটে রাখা আলুর টুকরো ভেজে নিন। কোরানো নারকেল দিয়ে দিন এই সময়ে।
  6. একটু ভাজা হলে একই সঙ্গে দিয়ে দিন কেটে রাখা টম্যাটো। তার পর একে একে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা দিয়ে দিন।
  7. সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে একেবারে শেষে কড়াইশুঁটি এবং কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন।
  8. মুলোয় নুন মাখিয়ে রেখে দিলে নিজে থেকেই জল বেরোতে শুরু করে। সেই জল নিঙড়ে বার করে নিন। তার পর কড়াইয়ে মুলো দিয়ে নাড়তে থাকুন।
  9. এই রান্নায় জল দেওয়া যাবে না। সুতরাং কড়াই ঢাকা দিয়ে মুলো সেদ্ধ হতে দিতে হবে। মাঝেমধ্যে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মাখো-মাখো হয়ে এলে চিনি, সামান্য নুন দিয়ে নিন।
  10. প্রয়োজন না হলে জল দেবেন না। কড়াইয়ের তলায় মশলা ধরে যায়, সে ক্ষেত্রে সামান্য জলের ছিটে দেওয়া যেতে পারে।
  11. নামানোর আগে সামান্য ঘি এবং গরমমশলা ছড়িয়ে দিন। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন।
    গরম গরম পরিবেশন করুন মুলোর ঘন্ট

তথ্যসূত্র

[সম্পাদনা]