বিষয়বস্তুতে চলুন

মুরগির কোরমা

উইকিবই থেকে
মুরগির কোরমা
রন্ধনপ্রণালী বিভাগ মাংসের পদ
পরিবেশন ৫ জন
খাদ্য শক্তি প্রায় ৪০০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন)
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য
টীকা এটি একটি ঘন, মসলা ও দুধ-দইয়ের স্বাদযুক্ত ঐতিহ্যবাহী বাঙালি খাবার।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মুরগির কোরমা

মুরগির কোরমা একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী মাংসের পদ। এটি মূলত ঘন মসলা, পেঁয়াজ বাটা, দই ও গরম মসলা দিয়ে রান্না করা হয়। অতিথি আপ্যায়ন, ঈদ বা বিয়ের অনুষ্ঠানে এটি খুব পরিচিত একটি পদ। সাধারণত পরোটা, নান বা পোলাওয়ের সাথে পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
মুরগির মাংস ১ কেজি (মাঝারি টুকরো করা)
পেঁয়াজ কুচি ২ কাপ
পেঁয়াজ বাটা ১ কাপ
আদা বাটা ১ টেবিল-চামচ
রসুন বাটা ১ টেবিল-চামচ
দই ১/২ কাপ
দুধ ১/২ কাপ
গরম মসলা (দারচিনি, এলাচ, লবঙ্গ) ১ টেবিল-চামচ
শুকনা মরিচ গুঁড়ো ১ চা-চামচ
ধনে গুঁড়ো ১ টেবিল-চামচ
জিরা গুঁড়ো ১ চা-চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ
গরম মসলা গুঁড়ো ১/২ চা-চামচ
কেওড়া জল ১ চা-চামচ
ঘি ২ টেবিল-চামচ
সয়াবিন তেল ১/২ কাপ
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. মুরগির টুকরো ভালোভাবে ধুয়ে হলুদ ও সামান্য লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন।
  2. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে তুলে রাখুন।
  3. তেলেই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে শুরু করুন।
  4. মসলা থেকে তেল ছেড়ে দিলে তাতে দই ও দুধ দিয়ে নাড়ুন এবং সব গুঁড়া মসলা যোগ করুন।
  5. মসলা ভালোভাবে কষে গেলে মুরগির মাংস দিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন।
  6. মাংস কিছুটা ভাজা হলে সামান্য পানি দিয়ে ঢেকে দিন এবং মৃদু আঁচে রান্না করুন।
  7. মাংস সেদ্ধ হয়ে গেলে ভাজা পেঁয়াজ, গরম মসলা গুঁড়ো, কেওড়া জল ও ঘি দিয়ে দিন।
  8. আরও ৫ মিনিট ঢেকে রাখুন, তারপর চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রাখুন।
  9. গরম গরম পরিবেশন করুন পরোটা, নান বা পোলাওয়ের সাথে।

পরামর্শ

[সম্পাদনা]
  • পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজলে কোরমায় সুন্দর রং ও ঘ্রাণ আসে।
  • চাইলে বাদাম বাটা বা কিশমিশ দিয়ে রান্নার শেষে স্বাদে ভিন্নতা আনা যায়।
  • দুধ ও দই না থাকলে শুধু ঘন দই ব্যবহার করেও রান্না করা যায়।

আরও দেখুন

[সম্পাদনা]