বিষয়বস্তুতে চলুন

মুগ ডালের খাস্তা কচুরি

উইকিবই থেকে
মুগ ডালের খাস্তা কচুরি
পরিবেশন ৪-৬ জন
তৈরির সময় ৪০-৫০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মুগ ডালের খাস্তা কচুরি

মুগ ডালের খাস্তা কচুরি একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু মুখরোচক খাবার। সাধারণত সকালের বা বিকেলের নাস্তায় গরম চায়ের সাথে কিংবা উৎসব-পার্বণে এই মুচমুচে খাস্তা কচুরি পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
ময়দা ২ কাপ
মুগ ডাল (ভেজানো) আধা কাপ
তেল বা ঘি (ময়ানের জন্য) ৪ টেবিল-চামচ
লবণ ১ চা-চামচ
ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ
পানি পরিমাণমতো
হিং ১ চিমটি
আদা-কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
আমচুর পাউডার বা চাট মসলা ১ চা-চামচ
ভাজার জন্য তেল পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে মুগ ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর ডাল ব্লেন্ডারে বা শিলপাটায় আধা-ভাঙ্গা (আস্ত ও গুঁড়ার মাঝামাঝি) করে বেটে নিন।
  2. একটি প্যানে ২ টেবিল-চামচ তেল গরম করে তাতে হিং, আদা-কাঁচা মরিচ বাটা দিয়ে একটু ভেজে নিন। এরপর আধা-ভাঙ্গা ডাল, ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আমচুর পাউডার ও স্বাদমতো লবণ দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নিন। ডাল ঝরঝরে ও সুগন্ধি হলে নামিয়ে ঠান্ডা করুন।
  3. কচুরির ডো বা খামির তৈরির জন্য একটি পাত্রে ময়দা, ৪ টেবিল-চামচ তেল/ঘি এবং ১ চা-চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন (যাতে মুঠো করলে দলা পেকে যায়)। এরপর অল্প অল্প হালকা গরম পানি মিশিয়ে নরম ও মসৃণ খামির তৈরি করে ভেজা কাপড় দিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন।
  4. এবার খামির থেকে ছোট ছোট লেচি (লেচী) কেটে গোল বল বানিয়ে নিন।
  5. প্রতিটি লেচি হাতের তালু দিয়ে চেপে বা বেলে বাটির মতো আকার দিন। এবার মাঝখানে পরিমাণমতো তৈরি করা ডালের পুর দিন।
  6. পুর দেওয়ার পর চারপাশ থেকে ময়দার কিনারাগুলো টেনে এনে একসঙ্গে মিলিয়ে মুখটি খুব ভালো করে বন্ধ করে দিন, যাতে ভাজার সময় পুর বের হয়ে না যায়। এবার হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিন। হালকা করে বেলেও নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ফেটে না যায়।
  7. কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল মৃদু আঁচে গরম করুন। তেল খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম হলেই কচুরিগুলো ছাড়তে হবে।
  8. মৃদু থেকে মাঝারি আঁচে সময় নিয়ে কচুরিগুলো উল্টে-পাল্টে সোনালী এবং মুচমুচে (খাস্তা) করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিন।
তেঁতুলের মিষ্টি চাটনি অথবা আলুর দমের সাথে পরিবেশন করুন গরম গরম মুগ ডালের খাস্তা কচুরি