বিষয়বস্তুতে চলুন

মিষ্টি কুমড়ো ভর্তা

উইকিবই থেকে
মিষ্টি কুমড়ো ভর্তা
রন্ধনপ্রণালী বিভাগ ভর্তা, নিরামিষ
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ১৫-২০ মিনিট
কষ্টসাধ্য
টীকা মিষ্টি কুমড়ো পাকা ও নরম হলে স্বাদ ভালো হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মিষ্টি কুমড়ো ভর্তা

মিষ্টি কুমড়ো ভর্তা বাংলার অতি পরিচিত একটি নিরামিষ ভর্তা। গরম ভাতের সাথে দারুণ মানিয়ে যায় এই সহজ ও সুস্বাদু পদটি। ঝটপট তৈরি করা যায়, উপকরণও হাতের নাগালে থাকে।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
মিষ্টি কুমড়ো ৫০০ গ্রাম (খোসা ছাড়িয়ে ছোট টুকরা করা)
পেঁয়াজ কুচি আধা কাপ
কাঁচা মরিচ কুচি ২-৩টি (স্বাদমতো)
সরিষার তেল ২ টেবিল-চামচ
লবণ স্বাদমতো
ধনে পাতা কুচি ১ টেবিল-চামচ (ঐচ্ছিক)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

মিষ্টি কুমড়োর টুকরাগুলো হাঁড়িতে পানি দিয়ে সেদ্ধ করে নিন। কাঁটাচামচ দিয়ে নরম হয়েছে কিনা পরীক্ষা করে পানি সম্পূর্ণ ঝরিয়ে নিন।

সেদ্ধ কুমড়ো একটি পাত্রে নিয়ে ভালোভাবে চটকে মিহি করে নিন।

মিহি করা কুমড়োর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন (দিলে) এবং আবারো হাত দিয়ে মিশিয়ে নিন।

ভর্তা কিছুক্ষণ ঢেকে রাখুন যেন সরিষার তেলের গন্ধ ও স্বাদ কুমড়োতে মিশে যায়।

গরম গরম সাদা ভাতের সাথে মিষ্টি কুমড়ো ভর্তা পরিবেশন করুন