মালাই সন্দেশ
অবয়ব
| মালাই সন্দেশ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৭ জন। |
| তৈরির সময় | প্রায় ৫০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
মালাই সন্দেশ
মালাই সন্দেশ একটি জনপ্রিয় বাঙালি মিষ্টি, যা ছানা ও মালাইয়ের সমন্বয়ে তৈরি হয়। এটি আকারে মসৃণ, নরম একটি মিষ্টি। উৎসব বা বিশেষ দিনে এই মিষ্টি পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| দুধ | ১ লিটার চর্বিযুক্ত দুধ (ছানা তৈরির জন্য) এবং ২ লিটার চর্বি ছাড়া দুধ (মালাই তৈরি করতে) |
| লেবুর রস / ভিনেগার | ২ টেবিল চামচ |
| চিনি | ১/২ কাপ |
| এলাচ গুঁড়ো | এক চিমটে |
| কেশর, বাদাম কুচি, পেস্তা কুচি | পরিমাণমতো(সাজানোর জন্য) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]ধাপ ১: ছানা তৈরি
[সম্পাদনা]- দুধ ফুটিয়ে তাতে ধীরে ধীরে লেবুর রস বা ভিনেগার মেশান।
- দুধ ছানার আকার নিয়ে জল ছেড়ে দিলে সেটিকে আগুনের আঁচ থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা করুন।
- ছানাটি ভালোভাবে মথে নিন যতক্ষণ না তা মসৃণ হয়।
ধাপ ২:সন্দেশ তৈরি
[সম্পাদনা]- প্রস্তুত ছানার সাথে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে নিন।
- ছানার এই মিশ্রণটি কড়াইয়ে দিয়ে হালকা আঁচে ৫ মিনিট নাড়ুন।
- মিশ্রণটি ঘন হয়ে এলে আগুনের আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন।
- ঠান্ডা হলে ছোট ছোট বল বা পছন্দসই আকারে গড়ে নিন।
ধাপ ৩:মালাই প্রস্তুতি
[সম্পাদনা]- দুধ ও ক্রিম একসঙ্গে কড়াইয়ে দিয়ে ফুটান।
- চিনি যোগ করে মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে।
- ঘন হয়ে এলে আগুনের আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন।প্রস্তুত সন্দেশের উপর ঠান্ডা মালাই ঢেলে দিন, উপর থেকে কেশর, বাদাম কুচি ও পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।