মালাই পাবদা
অবয়ব
| মালাই পাবদা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ৪৫ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
মালাই পাবদা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একট জনপ্রিয় রান্না। বাংলাদেশে এই রান্না পরিচিত মালাই পাবদা নামে এবং পশ্চিমবঙ্গে এর পরিচিত নাম হল পাবদা মালাইকারি। সর্ষে ও নারকেল দুধ মিশিয়ে তৈরি এই পাবদা মাছের মালাইকারি বাঙালী রসনার স্বাদ মেটাতে যথেষ্ট। সুস্বাদু এই রান্না ভোজবাড়িতে পরিবেশন করার যোগ্য। গরম ভাতের সাথে খেতে দারুন লাগে এবং রান্নার পদ্ধতিও বেশ সহজ।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পাবদা মাছ | ৪টি |
| সর্ষে বাটা | ১ চা-চামচ |
| পোস্ত বাটা | ১ চা-চামচ |
| পেঁয়াজ বাটা | আধ কাপ |
| রসুন বাটা | এক চামচ |
| কাঁচা লঙ্কা | ৩টি |
| হলুদ গুঁড়ো | আধ চা-চামচ |
| লঙ্কা গুঁড়ো | আধ চা-চামচ |
| ঘন নারকেলের দুধ | ১ কাপ |
| টম্যাটো কুচি | ১টি |
| ধনেপাতা কুচি | আধ কাপ |
| সর্ষের তেল | পরিমাণমতো |
| নুন | স্বাদমতো |
| মিষ্টি | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- পাবদা মাছ ভাল করে পরিষ্কার করে নিয়ে নুন-হলুদ মাখিয়ে ভেজে নিন।
- একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা ও রসুন দিয়ে ভাজুন। তেল ছাড়লে তাতে সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। আঁচ কম রেখে কষাতে হবে।
- কড়াইয়ে অল্প জল দিন। মশলা ফুটে গেলে তাতে ভাজা মাছ ও নুন দিয়ে ঢেকে বসিয়ে দিতে হবে।
- মিনিট পাঁচেক পরে ঝোল ফুটে উঠলে তাতে নারকেলের দুধ মিশিয়ে সামান্য চিনি দিয়ে ঢেকে দিন।
- ঝোল ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে উপরে সামান্য সর্ষের তেল ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু মালাই পাবদা