বিষয়বস্তুতে চলুন

মানকচুর জিলিপি

উইকিবই থেকে
মানকচুর জিলিপি
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন।
তৈরির সময় সব মিলিয়ে প্রায় এক দিন
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মানকচুর জিলিপ

মানকচুর জিলিপি বাঙালি মিষ্টান্নের একটি ঐতিহ্যবাহী পদ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছিল বলে জানা যায়। মানকচু (কচু) দিয়ে তৈরি এই জিলিপি খাস্তা ও মিষ্টি, যা চিনির সিরায় ডুবিয়ে পরিবেশন করা হয়। ঠাকুরবাড়ির রান্নাঘরে এই পদটি বিশেষ স্থান পেয়েছে, এবং এর অনন্য স্বাদ ও সরল উপকরণ এটিকে উৎসব বা বিশেষ অনুষ্ঠানের জন্য আদর্শ করে। ঘি বা তেলে ভাজা এই জিলিপি সবাইকে মুগ্ধ করে।


উপকরন

[সম্পাদনা]
নাম উপকরণ
মানকচু (কচু) ৫০০ গ্রাম
আটা ২৫০ গ্রাম
চিনি ২ কেজি (সিরার জন্য)
গোলাপ জল সামান্য
সাদা তেল পরিমাণমতো (ভাজার জন্য)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. মানকচু ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর সেদ্ধ কচু হাত দিয়ে চটকে মেখে নিন এবং চটকানো কচু আগুনের আঁচে সামান্য গরম করে নিন।
  2. সেদ্ধ কচুর সাথে ময়দা বা আটা মিশিয়ে ফেনিয়ে নিন। তারপর ৬ ঘন্টা সূর্যের তাপে সেই মিশ্রণটি রেখে দিন। ৬ ঘন্টা সূর্যের তাপে রাখার পর আরও ৬ ঘন্টা ছায়ায় রেখে দিন।
  3. মিশ্রন জল ছাড়তে শুরু করলে বুঝবেন সেটি প্রস্তুত হয়ে গেছে। এবার একটি সিল্কের কাপড়ে মিশ্রনটি ঢেলে পুটুলির মতো করে বেধে নিন এবং পুটলির তলায় বেশ কিছু ছিদ্র করুন।
  4. একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে হাতে মিশ্রন ভরা পুটলিটি গরম তেলের উপর ধরুন। পুটলির উপর অংশে চাপ দিন যাতে নিচের ছিদ্র দিয়ে মিশ্রন বেড়িয়ে তেলের উপর পরে। পুটলিতে চাপ দিয়ে হাতে ঘোড়াতে থাকুন যাতে ছিদ্র দিয়ে মিশ্রন বেরিয়ে এসে তেলের মধ্যে কুন্ডলী পাকিয়ে জিলিপির আকার ধারন করে। জিলিপিগুলি আকার ধরতে শুরু করলে এপিঠ ওপিঠ উলটে তাদের খাস্তা করে ভাজুন।
  5. একটি পাত্রে পরিমানমতো জল গরম করুন এবং তারপর তাতে চিনি গুলে মিশিয়ে নিন। সামান্য গোলাপজল যোগ করে চিনির সিরা মানিয়ে নিন।
  6. জিলিপিগুলি ভাজে হয়ে গেলে ৩০ মিনিট রেখে দিন এবং তারপর চিনির সিরাতে ডুবিয়ে দিন। ব্যাস আপনার মানকচুর জিলিপি প্রস্তুত।
    সন্ধের জলখাবারে পরিবেশন করুন এই ভিন্ন স্বাদের মানকচুর জিলিপি

তথ্যসূত্র

[সম্পাদনা]