মাছের ডিমের পুঁইখিলি
অবয়ব
| মাছের ডিমের পুঁইখিলি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৬-৭ জন। |
| তৈরির সময় | ৩০–৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
মাছের ডিমের পুঁই খিলি একটি অনন্য স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি পদ, যা মূলত মাছের ডিম এবং পুঁই শাক একসাথে ব্যবহার করে তৈরি হয়। এই রান্নায় মাছের ডিম ভেজে নিয়ে পুঁই শাক, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং সাধারণ মশলা দিয়ে রান্না করা হয়। এতে মাছের ডিমের কুরকুরি স্বাদ এবং পুঁই শাকের নরম মোলায়েম গন্ধ এক অপূর্ব সমন্বয় তৈরি করে। এটি ভাতের সঙ্গে অসাধারণ লাগে এবং অনেক পরিবারে বর্ষাকালে বিশেষ করে এটি রান্না করা হয়, যখন মাছের ডিম সহজলভ্য হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছের ডিম | ২০০ গ্রাম (রুই বা কাতলা মাছের ডিম) |
| পুঁই শাক | ১ আঁটি (ভালো করে ধুয়ে কুচি করা) |
| পেঁয়াজ | ১টি (মিহি কুচি) |
| রসুন | ৪ থেকে ৫ কোয়া (কুচি বা বাটা) |
| কাঁচা লঙ্কা | ৩ থেকে ৪টি (ফালি করা) |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| সরষের তেল | পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাছের ডিমে সামান্য হলুদ ও নুন মিশিয়ে হালকা করে ভেজে নিন।
- ভাজার পর ঠান্ডা হলে ডিমটি হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিন।
- একটি কড়ায় তেল গরম করে তাতে রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিন।
- এরপর কড়ায় পেঁয়াজ কুচি দিন ও ভাজুন যতক্ষন না সোনালি রং ধারন করে।
- কড়ায় কুচানো পুঁই শাক দিয়ে দিন এবং নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে কষান।
- এক সময় শাক থেকে জল ছাড়বে, জল শুকিয়ে এলে আগে ভাজা মাছের ডিমের টুকরো গুলো তাতে ঢেলে মিশিয়ে দিন।
- সব উপকরণ ভালোভাবে মিশে গেলে ৪ থেকে ৫ মিনিট ঢেকে রান্না করুন।
মাছের ডিমের পুঁই খিলি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে স্বাদ বাড়াতে পারেন।