বিষয়বস্তুতে চলুন

মাছের টিক্কি

উইকিবই থেকে
মাছের টিক্কি
রন্ধনপ্রণালী বিভাগ নোনতা জলখাবার
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য
টীকা মাছের টিক্কি একটি মজাদার খাবার যা বিকেলের জলখাবার বা অ্যাপেটাইজার হিসেবে পরিবেশন করা যায়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মাছের টিক্কি

মাছের টিক্কি একটি মুখরোচক ও মসলাদার নোনতা পদ। এটি বিভিন্ন রকমের সেদ্ধ মাছ, মশলা ও আলু দিয়ে তৈরি করা হয় এবং হালকা করে ভেজে পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
সেদ্ধ মাছ (কাঁটা বেছে নেওয়া রুই/কাতলা বা অন্য যে কোনো মাছ) ২ কাপ
আলু (সেদ্ধ ও ম্যাশ করা) ২টি মাঝারি
পেঁয়াজ কুচি ১ কাপ
কাঁচা মরিচ কুচি ২-৩টি
ধনে পাতা কুচি ১/৪ কাপ
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
ডিম ১টি (বাটার জন্য)
ব্রেডক্রাম্ব (টোস্ট বিস্কুটের গুঁড়া) ১ কাপ (মোড়ানোর জন্য)
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. সেদ্ধ মাছ থেকে কাঁটা বেছে নিন এবং ভালোভাবে গুঁড়ো করে নিন।
  2. মাছের সঙ্গে সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা, আদা-রসুন বাটা, সব মসলা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
  3. মিশ্রণ থেকে ছোট ছোট বল নিয়ে হাতের তালুতে চেপে টিক্কির আকার দিন।
  4. প্রতিটি টিক্কি ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।
  5. ফ্রাইপ্যানে তেল গরম করে টিক্কিগুলো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
  6. টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে পরিবেশন করুন।

পরিবেশন পদ্ধতি

[সম্পাদনা]

মাছের টিক্কি সস, চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করলে আরও উপভোগ্য হয়। এটি চা বা কফির সঙ্গে বিকেলের নাশতায় দারুণ উপযুক্ত।

পরামর্শ

[সম্পাদনা]
  • টিক্কি ভাজার সময় আঁচ মাঝারি রাখলে বাইরে খাস্তা হবে এবং ভেতরে নরম থাকবে।
  • চাইলে পনির বা সবজি মিশিয়ে ভিন্ন স্বাদের টিক্কিও বানানো যায়।

আরও দেখুন

[সম্পাদনা]