মাগুর মাছের কালিয়া
অবয়ব
| মাগুর মাছের কালিয়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ৪ জন |
| তৈরির সময় | ১৫–২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | মাগুর মাছের পুষ্টিগুণ অনেক। এটি খেতেও সুস্বাদু। মাগুর মাছ রোগীর জন্য এক অনন্য পদ |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
মাগুর মাছের কালিয়া — বাঙালি রান্নায় অত্যন্ত জনপ্রিয় একটি পদ। মাগুর মাছের ঝোল, বিশেষ করে ঝাল ও মশলাদার কষানো রান্না করা, তার স্বাদে অতুলনীয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাগুর মাছ | ১/২কেজি |
| আলু | ১টি |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| পেঁয়াজ বাটা | ২ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| হলুদের গুঁড়া | ১/২ চা চামচ |
| জিরা গুঁড়া | ১ চা চামচ |
| গোটা জিরা | ১চা চামচ |
| তেজপাতা | ১টি |
| শুকনা মরিচ | ১টি |
| তেল | পরিমাণমতো |
| লবণ | স্বাদ অনুযায়ী |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে ভাল করে ধুয়ে নিন।
- কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে জিরে, তেজপাতা ও শুকনা মরিচ ফোড়ন দিন।
- এরপর আলুগুলো দিয়ে ভেজে নিন। এরপর পেয়াজ কুচি দিন। পেয়াজ ভাজা হলে আদা ও রসুন বাটা দিন। তারপর টমেটো কুচি দিন। টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে জিরের গুড়া, হলুদ গুড়া, মরিচ গুড়া দিয়ে মশলাটা কষিয়ে নিবেন। কষানো হয়ে গেলে পানি দিন।
- ঝোলটা যখন ফুটে উঠবে মাছগুলো দিয়ে দিন।
- মাছের ঝোল যখন ঘন হয়ে আসবে তখন উপরে ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষন রেখে নামিয়ে নিন।