মাকুন্দা পিঠা
অবয়ব
| মাকুন্দা পিঠা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | পিঠা |
| পরিবেশন | শুকনো/স্বাভাবিক তাপমাত্রায় ১ মাস পর্যন্ত |
| খাদ্য শক্তি | কম |
| তৈরির সময় | প্রস্তুতি ২ ঘণ্টা + রোদে শুকানো (২ দিন) |
| কষ্টসাধ্য | |
| টীকা | শুকনো ভর্তা বা দুধ-চিনি দিয়ে খাওয়া যায় এমন একধরনের গ্রামীণ শুকনো পিঠা, যা আজ বিলুপ্তপ্রায়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পরিচিতি
[সম্পাদনা]মাকুন্দা পিঠা এক সময় বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে প্রচলিত ছিল। এটি চালের গুঁড়া দিয়ে পাতলা করে বানানো হয় এবং রোদে শুকিয়ে সংরক্ষণ করা যেত। আধুনিক রান্নার আধিপত্যে আজ এটি প্রায় বিলুপ্ত। এটি ছিল একধরনের সাশ্রয়ী ও স্বাস্থ্যকর স্ন্যাকস, বিশেষ করে শিশুদের জন্য।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আতপ চাল | ১ কেজি |
| লবণ | আধা চা চামচ |
| গরম পানি | পরিমাণমতো |
| কলাপাতা/সাবানপাতা | প্রয়োজন অনুযায়ী (ছাঁচ তৈরি করতে) |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- আতপ চাল ধুয়ে ২–৩ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।
- জল ঝরিয়ে শুকিয়ে পাটায় বা ব্লেন্ডারে মিহি গুঁড়া করতে হবে।
- চালের গুঁড়ায় অল্প গরম পানি দিয়ে মেশিয়ে নরম খামির বানাতে হবে।
- কলাপাতা বা সাবানপাতা কেটে ছাঁচ বানিয়ে পাতলা করে খামির বিছিয়ে দিতে হবে।
- রোদে রেখে ২ দিন পর্যন্ত শুকাতে দিতে হবে যতক্ষণ না পুরোপুরি শক্ত ও শুকনো হয়।
পরিবেশন
[সম্পাদনা]- শুকনো অবস্থায় চায়ে চুবিয়ে বা দুধ-চিনি দিয়ে খাওয়া যায়।
- তাওয়ায় অল্প সেঁকে শুকনা ভর্তা বা মরিচ-লবণ দিয়ে পরিবেশন করা হয়।