বিষয়বস্তুতে চলুন

মতিচুরের পায়েস

উইকিবই থেকে
মতিচুরের পায়েস
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন।
তৈরির সময় প্রায় ৩৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মতিচুরের পায়েস

মতিচুরের পায়েস একটি অভিনব এবং রাজকীয় মিষ্টি খাবার, যেখানে মতিচুরের লাড্ডু দিয়ে তৈরি হয় দুধের পায়েস। এটি বাঙালি ঘরের বিশেষ অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নের এক চমৎকার রেসিপি। এই পায়েসের রন্ধনপ্রনালী তুলনামূলকভাবে সহজ এবং কম কষ্টসাধ্য। তাই চটজলদি পায়েস বানানোর প্রয়োজন পরলে সহজেই বানিয়ে নেওয়া যায়।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
মতিচুর লাড্ডু ৪-৫টি (মাঝারি মাপের, হাত দিয়ে গুঁড়ো করা)
চর্বিযুক্ত দুধ ১ লিটার
চিনি ৩-৪ টেবিল চামচ (মতিচুরে মিষ্টতা অনুযায়ী কম বা বেশি)
এলাচ গুঁড়ো ১/২ চা চামচ
কাজু, কিসমিস, বাদাম ২-৩ টেবিল চামচ (কুচি করে ভাজা)
ঘি ১ চা চামচ (শুকনা ফল ভাজার জন্য)


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে ঘন করুন। মাঝে মাঝে নেড়ে দিন যেন পাত্রের তলায় না ধরে।
  2. দুধ ফুটে ৩/৪ ভাগ হয়ে এলে চিনি দিন ও গুলে নিন।
  3. এবার হাত দিয়ে গুঁড়ো করা মতিচুর লাড্ডুগুলি দুধে দিয়ে দিন। হালকা করে নেড়ে মেশান।
  4. এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। আরও ২-৩ মিনিট রান্না করুন।
  5. অন্যদিকে ঘি-তে কাজু, কিসমিস, বাদাম ভেজে দিন ও পায়েসে মিশিয়ে দিন।
  6. ২-৩ মিনিট পরে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। চাইলে ফ্রিজে ঠান্ডা করে নিন।
    ঠান্ডা মতিচুরের পায়েস পরিবেশন করুন

তথ্যসূত্র

[সম্পাদনা]