ভেটকি রোস্ট
অবয়ব
| ভেটকি রোস্ট | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ২-৩ জন। |
| তৈরির সময় | প্রায় ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ভেটকি রোস্ট বা ভেটকি ভুনা হলো একটি জনপ্রিয় খাদ্য যা ভেটকি মাছ ব্যবহার করে তৈরি করা হয়। এই রান্না বারামুন্ডি রোস্ট নামেও পরিচিত। সাধারণত ভেটকি মাছকে বিভিন্ন সুগন্ধী মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখা হয়। তারপর সেই মাছকে ওভেনে রোস্ট বা ভুনা করে অথবা কড়াইয়ে ভেজে করে রান্না করা হয়। বাঙালী হেসেলের এটি একটি ফিউসন পদ, যেটির উৎস মূলত বাংলার বাইরে। এটি ওভেনে বা কড়াইয়ে দুরকম ভাবেই করা যায়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| গোটা ভেটকি মাছ (পরিষ্কার করে কাটা) | ১টি (৮০০-৯০০ গ্রাম) |
| গন্ধরাজ লেবুর রস | ১/২ টেবিল চামচ |
| কোশের নুন | ২ চা চামচ |
| গন্ধরাজ লেবু (চাকতি করে কাটা) | ১টি |
| রান্নার তেল (পাতা গ্রিজ করার জন্য) | প্রয়োজনমতো |
| কলাপাতা | ৪টি বড় টুকরো |
| লেমনগ্রাসের ডাঁটা | ২টি (প্রায় ১ ইঞ্চি করে কাটা) |
| মাঝারি পেঁয়াজ (খুব মোটা করে কাটা) | ১টি |
| আদা (স্লাইস করে কাটা) | ২ ইঞ্চি |
| কাঁচা লাল লঙ্কা | ৮-১০টি |
| রসুন কোয়া | ৪টি |
| গন্ধরাজ লেবুর পাতা | ১০-১২টি |
| টমেটো পেস্ট (২টি টমেটো থেকে তৈরি) | ৩ টেবিল চামচ |
| ফিশ সস | ২ টেবিল চামচ |
| রান্নার তেল (ম্যারিনেডের জন্য) | ২ টেবিল চামচ |
| গন্ধরাজ লেবুর খোসার গুঁড়ো | ১/২ টেবিল চামচ |
| চিনি | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- গোটা ভেটকি মাছ দুটো ভালো করে ধুয়ে নিন।
- মাছের দুপাশে হালকা করে ছুরি দিয়ে চেরা দিন যাতে মসলা ঢুকতে পারে।
- মাছের উপর লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, দুটি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ও সামান্য নুন মেখে ৩০ মিনিট রেখে দিন ম্যারিনেট করার জন্য।
- পেঁয়াজ গোল করে কেটে রাখুন।
- টমেটো টুকরো করুন।
- শসা, গাজর, ক্যাপ্সিকাম ও বিন্স ব্লাঞ্চ করে বা হালকা সিদ্ধ করে নিন।
- একটি বড় নন-স্টিক কড়াই বা ফ্রাইং প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন।
- মাঝারি আঁচে গোটা মাছ দুটো হাল্কা ভাজুন—প্রতিটি পাশে ৭–৮ মিনিট করে, যতক্ষণ না সোনালি হয়ে আসে ও সেদ্ধ হয়।
- মাছ বেশি ভাজবেন না, নরম ও স্নিগ্ধ ফ্লেভার বজায় রাখতে হালকা আঁচে ধৈর্য্য ধরে ভাজুন।
- মাছ তুলে আলাদা রাখুন।
- এবার সেই মাছ ভাজা কড়াইতে আরেকটু তেল দিন (প্রয়োজনে)।
- গোল করে কাটা পেঁয়াজগুলি ভেজে নিন যতক্ষণ না তা সোনালি রঙ ধারন করে।
- এরপর টমেটো দিন এবং নরম হওয়া পর্যন্ত ভাজুন।
- এবার সিদ্ধ সবজি (গাজর, বিন্স, ক্যাপ্সিকাম, কড়াইশুঁটি) দিয়ে হালকা করে নেড়ে দিন।
- সামান্য লবণ, গোলমরিচ ও অল্প লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিন ফ্লেভারের জন্য।
- এবার পরিবেশন পাত্রে গ্রেভি বা সবজি বিছিয়ে তার উপর ভাজা মাছ দিন।
- মাছের উপরে শসা ও ক্যাপ্সিকাম রিং দিয়ে সাজিয়ে দিন।
- চাইলে একটু লেবুর রস ছিটিয়ে পরিবেশন করুন।
সন্ধের জল্খাবারে বা রাতের খাবারে পরিবেশন করুন সুস্বাদু ধূমায়িত ভেটকি রোস্ট