ভেটকি মাছের কবিরাজি কাটলেট
| ভেটকি মাছের কবিরাজি কাটলেট | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ২-৩ জন। |
| তৈরির সময় | প্রায় ৩৫ মিনিট(প্রস্তুতি: ২০ মিনিট + রান্না: ১৫ মিনিট) |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ভেটকি মাছের কবিরাজি কাটলেট এক প্রকার ক্লাসিকাল বাঙালি স্ন্যাক্স, যা কলকাতার ক্যাবারে ও পুরনো রেস্তোরাঁ সংস্কৃতির স্মৃতি বহন করে। এর মূল আকর্ষণ হলো এর বাইরের পাতলা, কুঁচকানো ডিমের কভারিং ও ভিতরের মসৃণ ভেটকি মাছের ফিলিং। এই বিশেষ প্রকার কাটলেটের উৎপত্তি মূলত ব্রিটিশ-ভারত যুগে কলকাতার কফি হাউজ ও রেস্তোরাঁতে। বলা হয় ইংরেজি শব্দ কভারেজ থেকে এই কাটলেটের নাম কবিরাজি হয়েছে। এই কাটলেটের ওপর ডিমের বিশেষ প্রলেপ দেওয়া হয়, যে কারণে কবিরাজিকে নাকি কভারেজ কাটলেট বলতেন ইংরেজ সাহেবরা। সেই কভারেজ কাটলেট উচ্চারণ দেশীয় লোকেদের মুখে কবিরাজি কাটলেট -এ পরিণত হয়েছে। সন্ধ্যেবেলার জলখাবারে, অতিথি আপ্যায়নে অথবা কোন জলসার খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ভেটকি মাছের ফিলে, সেদ্ধ আলু, ধনে-পুঁদিনা পাতা, নুন-মশলা ও ডিম দিয়ে এই কাটলেট রান্না করা হয়। উল্লেখ্য যে মাছ ছাড়াও মাংস দিয়েও তৈরী করা যায় কবিরাজি কাটলেট।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ভেটকি মাছের ফিলে | ২৫০ গ্রাম (সেদ্ধ) |
| সেদ্ধ আলু | ২টি (মাঝারি, চটকে নেওয়া) |
| আদা-রসুন বাটা | ১ চা চামচ |
| কাঁচা লঙ্কা কুচি | ২টি |
| ধনে পাতা কুচি | ২ টেবিল চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| লেবুর রস | ১ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | ১/৪ চা চামচ (ঐচ্ছিক) |
| ডিম | ২টি (ভাল করে ফেটানো) |
| কর্নফ্লাওয়ার | ১ টেবিল চামচ (জল দিয়ে পাতলা গোলা তৈরি করুন) |
| বিস্কুট গুঁড়ো বা পাউরুটি গুঁড়ো | প্রয়োজনমতো |
| সাদা তেল | ভাজার জন্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে সেদ্ধ করা ভেটকি মাছ ঠান্ডা করে হাতে ভালো করে চটকে কাঁটা বেছে নিন।
- চটকানো মাছের মধ্যে সেদ্ধ আলু, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, গরম মসলা গুঁড়ো, নুন, চিনি, লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন।
- এই মিশ্রণ থেকে সমান আকারে কাটলেট তৈরি করে নিন (গোল বা উপবৃত্তাকার আকৃতি)।
- প্রতিটি কাটলেট কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে তার উপর বিস্কুটের গুঁড়ো বা পাউরুটি গুঁড়োর আবরন দিয়ে ভালোভাবে ঢেকে দিন।
- এরপর ফেটানো ডিম একটু তুলে কাটলেটের ওপর একসাথে ফেলে দিন। পাতলা করে ছড়িয়ে দিন যেন ডিমের ঝালর পড়ে।
- গরম তেলে মাঝারি আঁচে কাটলেটগুলো ভেজে নিন যতক্ষণ না বাইরের আবরণ খসখসে ও সোনালি বাদামি হয়ে ওঠে।
চাটনি, স্যালাড বা কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করুন ভেটকি মাছের কবিরাজি কাটলেট