বিষয়বস্তুতে চলুন

ভেটকি বেগম বাহার

উইকিবই থেকে
ভেটকি বেগম বাহার
রন্ধনপ্রণালী বিভাগ পানীয়
পরিবেশন মাছের পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় প্রায় ৪৫-৫০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ভেটকি বেগম বাহার

ভেটকি বেগম বাহার একটি ঐতিহ্যবাহী ও রাজকীয় স্বাদের বাঙালি মাছের পদ, যা মূলত নবাবি রান্নার প্রভাব থেকে অনুপ্রাণিত। এই রেসিপিতে মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয় ভেটকি মাছ, যা মশলাদার ও সুগন্ধি দই-ঘি বেসড গ্রেভিতে রান্না করা হয়। এই পদে ঘন পেঁয়াজ, আদা-রসুন বাটা, টমেটো, কাজুবাদাম বা পোস্ত বাটা, কেওড়া জল ও গোলাপজল ইত্যাদি উপকরণ ব্যবহারে এক অনন্য ঘ্রাণ ও স্বাদ তৈরি হয়। এতে কাঁচা লঙ্কা ও সামান্য মিষ্টতার ছোঁয়া থাকায় এটি ঝাল-মিষ্টি ও সুঘ্রাণযুক্ত এক রান্না। ভেটকি বেগম বাহার সাধারণত বিশেষ উৎসব বা অতিথি আপ্যায়নে পরিবেশন করা হয় পোলাও বা সাদা ভাতের সঙ্গে। এই রান্নাটি বাঙালি ঘরানা ও নবাবি ঘরানা রন্ধনশৈলীর এক অনন্য মেলবন্ধন।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
ভেটকি মাছ ১ কিলোগ্রাম (ফিলে টুকরো করা)
টক দই ২ কাপ
কাজু ৫০ গ্রাম
চারমগজ ৫০ গ্রাম
পোস্ত ২৫ গ্রাম
পেঁয়াজ ৪টি
নারকেল কোরা ২ টেবিল চামচ
লাল লঙ্কা ৫টি
গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
নুন স্বাদমতো
বড় এলাচ ১টি

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়ে সাদা তেলে বেরেস্তার মতো ভেজে নিন(যতক্ষননা পেঁয়াজে লাল রং ধরে ততক্ষন ভাজুন)।
  2. ভাজা পেঁয়াজ ঠান্ডা হলে সেগুলো বেটে নিন।
  3. কাজু ভেজে নিন এবং ঠান্ডা হলে সেটিও বাটার জন্য প্রস্তুত রাখুন।
  4. এবার পোস্ত, চারমগজ, ভাজা কাজু এবং নারকেল কোরা একসঙ্গে মসৃণভাবে বেটে নিন।
  5. কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মসলা ফোড়ন দিন।
  6. এরপর পেঁয়াজ বাটা এবং পোস্ত-কাজু-চারমগজ-নারকেল বাটার মিশ্রণটি কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  7. মশলায় লাল লঙ্কা, নুন ও অল্প চিনি দিন। মশলাটা থেকে তেল ছাড়লে গ্রেভিটা নামিয়ে রাখুন।
  8. অন্য একটি প্যানে ভেটকি মাছের ফিলে করে কাটা টুকরোগুলোতে নুন ও পাতিলেবুর রস মাখিয়ে হাল্কা ভাজা করে নিন।
  9. ভাজা মাছগুলো প্রস্তুত গ্রেভিতে দিয়ে ৫ মিনিট মতো রান্না করুন।
  10. শেষে উপরে গরম মশলা ছড়িয়ে দিন।
  11. ইচ্ছা হলে নানা রঙের বেল পেপার হালকা তেলে ভেজে উপর থেকে যোগ করে রঙ ও স্বাদ বাড়ানো যায়।
    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ভেটকি বেগম বাহার

তথ্যসূত্র

[সম্পাদনা]