ভাপা পিঠা
অবয়ব
| ভাপা পিঠা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | হালকা নাস্তা |
| পরিবেশন | ১ জন |
| তৈরির সময় | ১০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ভাপা পিঠা বাংলাদেশের জনপ্রিয় পিঠা। শীতকালে নানা ধরনের পিঠা বানানো হয়। সেসবের মধ্যে সবচেয়ে সহজে ও কম খরচে এই পিঠা বানানো হয়। গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা নাস্তা হিসাবে পেলে শীতের সকালটি চমৎকার হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| চালের গঁড়ো | ১ কাপ |
| নুন | ১ চিমটি |
| গুড় | হাফ কাপ |
| নারকোল কোরা | হাফ কাপ |
| পানি | পরিমাণমত |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- চালের গুড়া ভালো করে ২-৩ বার চেলে নিতে হবে। এইবার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিতে হবে। পানির পরিমাণ এমন হবে যেনো চালের গুঁড়া ভেজা অথচ ঝুরঝুরে থাকে।
- নুন মিশিয়ে আবার ২-৩ বার চালের গুঁড়া চেলে নিতে হবে।
- একটা হাড়িতে পানি গরম করার জন্য দিতে হবে। ছিদ্রযুক্ত ঢাকনা নিতে হবে।
- একটি ছোট বাটিতে চালের গুঁড়া, গুঁড়, নারকেল কোরা দিয়ে পাতলা কাপড় জড়িয়ে ভাপে দিতে হবে।
- তারপরে চামচের সাহায্যে বাটি তুলে কাপড় দিয়ে পিঠা জড়িয়ে একটি ঢাকনা দিতে হবে।
- ২/৩ মিনিট পরে পিঠা হয়ে যাবে।
- এই পিঠা গরম গরম পরিবেশন করতে হবে।