ব্রাউনি
অবয়ব
| ব্রাউনি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন |
| পরিবেশন | ৮–১০ টুকরো |
| খাদ্য শক্তি | উচ্চ |
| তৈরির সময় | ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
| টীকা | জনপ্রিয় ও মুখরোচক মিষ্টান্ন। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ব্রাউনি এমন এক আধুনিক মিষ্টান্ন, যার উৎপত্তি পশ্চিমা দেশ থেকে হলেও বর্তমানে এটি বাংলাদেশসহ সারা বিশ্বের ঘরে ঘরে প্রিয় হয়ে উঠেছে। চকলেট ও মাখনের সঠিক মিশ্রণে তৈরি এই পদের বাহ্যিক চেহারা যতটা সরল, স্বাদ ততটাই কড়া ও লোভনীয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| ময়দা | ১ কাপ |
| কোকো পাউডার | ১/২ কাপ |
| ডার্ক চকলেট (গলানো) | ১ কাপ |
| ডিম | ২টি |
| চিনি | ৩/৪ কাপ |
| মাখন | ১/২ কাপ (গলানো) |
| বেকিং পাউডার | ১/২ চা-চামচ |
| লবণ | ১ চিমটি |
| ভ্যানিলা নির্যাস | ১ চা-চামচ |
| বাদাম (ঐচ্ছিক) | ১/৪ কাপ (কুচানো) |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- একটি পাত্রে ডিম ও চিনি ফেটিয়ে নিন যতক্ষণ না মিশ্রণটি হালকা ও উজ্বল হয়।
- এতে মাখন ও ভ্যানিলা নির্যাস মেশান।
- এরপর গলানো চকলেট ঢেলে ভালোভাবে মেশান।
- অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে ছেঁকে নিন।
- শুকনো উপকরণগুলো ধীরে ধীরে তরল মিশ্রণে মিশিয়ে নিন।
- ইচ্ছা হলে বাদাম যোগ করুন।
- একটি চাটু বা বেকিং ট্রেতে ঘি লাগিয়ে বা কাগজ বিছিয়ে মিশ্রণটি ঢালুন।
- আগে থেকে গরম করা চুলা বা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২৫–৩০ মিনিট বেক করুন।
- কাঠি ঢুকিয়ে পরীক্ষা করুন – যদি পরিষ্কার বেরিয়ে আসে, তবে ব্রাউনি তৈরি।
পরামর্শ
[সম্পাদনা]- গলানো চকলেট না থাকলে শুধু কোকো পাউডার দিয়ে তৈরি করা যায়, তবে স্বাদে কিছুটা পার্থক্য হতে পারে।
- চুলায় বেক করতে চাইলে ঢাকনাওয়ালা পাত্রে নিচে বালি দিয়ে তার ওপর ট্রে বসিয়ে একই সময় ধরে বেক করুন।