বিষয়বস্তুতে চলুন

বোরোলি মাছের তেল-ঝাল

উইকিবই থেকে
বোরোলি মাছের তেল-ঝাল
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন মাছের পরিমান অনুসারে, কমপক্ষে ৩ জন।
তৈরির সময় ৩৫ মিনিট(প্রস্তুতি: ১৫ মিনিট + রান্না: ২০ মিনিট)
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

বোরোলি মাছের তেল-ঝাল

বোরোলি মাছের তেল-ঝাল একটি সহজ, ঝাল ও তেলমাখা বাঙালি ঘরানার মাছের পদ। ছোট আকৃতির বোরোলি মাছ সাধারণত মসলা মাখিয়ে ভেজে নিয়ে সর্ষের তেলে, কাঁচালঙ্কা, টমেটো ও সামান্য গরম মশলা দিয়ে রান্না করা হয় এই ঝাল। এতে কোনও ঝোল থাকে না — বরং তেলতেলে ও ঝাল স্বাদের এই রান্নাটি ভাতের সঙ্গে দারুণ উপযোগী। এই রন্ধনপ্রনালীর বিশেষত্ব হল এর সাদামাটা অথচ তীব্র স্বাদ ও সুবাস, যা মূলত সরষের তেল, কাঁচা লঙ্কা ও টমেটোর ব্যবহার থেকে আসে। রান্না খুব কম উপকরণে হয়, এবং সময়ও বেশি লাগে না — তাই এটি নিত্যদিনের খাওয়ার জন্য উপযুক্ত একটি পদ।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
বোরোলি মাছ ২৫০ গ্রাম (পরিষ্কার করে নুন-হলুদ মাখানো)
সরষের তেল ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
টমেটো ১টি (ছোট করে কাটা)
কাঁচা লঙ্কা ৪-৫টি (চেরা)
নুন স্বাদমতো
চিনি ১/২ চা চামচ (ঐচ্ছিক)
গোটা জিরে ১/২ চা চামচ
তেজপাতা ১টি

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. বোরোলি মাছগুলি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মেখে রেখে দিন ১০ মিনিট।
  2. কড়াইয়ে সরষের তেল গরম করে মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।
  3. সেই একই তেলে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন।
  4. এরপর টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন যতক্ষণ না টমেটো গলে যায়।
  5. এবার দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য চিনি। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ে।
  6. মশলা কষা হয়ে গেলে ভাজা মাছ গুলি কড়াইয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
  7. প্রয়োজন মতো জল দিন (অনেক বেশি নয়, কারণ এটি তেল-ঝাল হবে)।
  8. ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন মাঝারি আঁচে।
  9. শেষে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন।
    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বোরোলি মাছের তেল-ঝাল

তথ্যসূত্র

[সম্পাদনা]