বোয়াল মাছের ঝোল
অবয়ব
| বোয়াল মাছের ঝোল | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ৪ জন |
| খাদ্য শক্তি | প্রায় ২১০-২৫০ কিলোক্যালরি প্রতি পরিবেশন |
| তৈরির সময় | ৪০-৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | বোয়াল মাছ নরম, কাঁটাবিহীন এবং সহজপাচ্য হওয়ায় এটি শিশু, বয়স্ক ও রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বোয়াল মাছের ঝোল বাঙালি ঘরের পরিচিত ও পুষ্টিকর একটি মাছের পদ। বোয়াল মাছ নরম, কাঁটাবিহীন এবং সহজপাচ্য হওয়ায় এটি শিশু, বয়স্ক ও রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বোয়াল মাছ | ৪-৫ টুকরো |
| আলু | ১টি (লম্বা করে কাটা, ঐচ্ছিক) |
| পেঁয়াজ কুচি | ২টি (পাতলা কুচি) |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| টমেটো | ১টি (কুচি বা বাটা) |
| কাঁচা মরিচ | ২-৩টি |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| ধনে গুঁড়া | ১ চা চামচ |
| লবণ | স্বাদ অনুযায়ী |
| সরিষার তেল | প্রয়োজনমতো |
| ধনে পাতা | সামান্য (ঐচ্ছিক, সাজানোর জন্য) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- বোয়াল মাছ লবন মাখিয়ে ভাল করে ধুয়ে নিন।
- কড়াইয়ে সরষের তেল দিন। তেল গরম হলে বোয়াল মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
- তেল একটু কমিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিন এবং হালকা বাদামি রঙ করে ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে দিন ও কিছুক্ষণ কষান।
- কষানো হলে টমেটো, হলুদ গুঁড়া, মরচি গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষান যতক্ষণ না তেল ছাড়ে।
- যদি আলু ব্যবহার করতে চান তাহলে আলু দিন। মশলার সঙ্গে আলু কষিয়ে নিন।
- প্রয়োজনমতো পানি দিন এবং ফুটে উঠলে ভাজা বোয়াল মাছগুলো দিয়ে দিন। ভাল করে মাখিযে কড়াই ঢেকে দিন এবং ৮-১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
- মাছ ও আলু নরম হলে এবং ঝোল ঘন হলে নামিয়ে নিন।
পরিবেশন
[সম্পাদনা]কাঁচা মরিচ ও ধনে পাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।