বোয়াল মাছের কষা
অবয়ব
| বোয়াল মাছের কষা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বোয়াল মাছের কষা একটি মশলাদার ও সুস্বাদু বাঙালি রান্না। এই রান্নাটি বোয়াল মাছ, পেঁয়াজ, আদা-রসুনের বাটা, টমেটো এবং বিভিন্ন মশলা ব্যবহার করে তৈরি করা হয়। এটি সাধারণত গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। মুখের স্বাদ পরিবর্তন করতে চাইলে সহজেই বানিয়ে নেওয়া যায় এই বোয়াল মাছের কষা।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বোয়াল মাছ | ৫০০ গ্রাম (টুকরো করা) |
| পেঁয়াজ (কুচি) | ২টি মাঝারি |
| রসুন (বাটা) | ১ টেবিল চামচ |
| আদা (বাটা) | ১ টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১ চা চামচ (স্বাদ অনুযায়ী) |
| জিরা গুঁড়া | ১ চা চামচ |
| ধনে গুঁড়া | ১ চা চামচ |
| গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়া) | ১/২ চা চামচ |
| টমেটো (কুচি) | ১টি মাঝারি |
| কাঁচা মরিচ | ২-৩টি (ফালি করা) |
| সরিষার তেল | ৪ টেবিল চামচ |
| তেজপাতা | ১টি |
| গোটা জিরা | ১/৪ চা চামচ |
| লবণ | স্বাদ অনুযায়ী |
| জল | ১/৪ কাপ (প্রয়োজন অনুযায়ী) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- বোয়াল মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। মাছের টুকরোগুলোতে ১/২ চা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য লবণ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
- পেঁয়াজ, টমেটো কুচি করে এবং কাঁচা মরিচ ফালি করে রাখুন।
- একটি কড়াইতে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করুন। মশলা মাখানো মাছের টুকরো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
- একই কড়াইতে বাকি তেল গরম করে তেজপাতা ও গোটা জিরা দিন। জিরা ফুটলে পেঁয়াজ কুচি যোগ করুন এবং ততক্ষন ভাজুন যতক্ষন না পেঁয়াজে সোনালি বাদামি রং ধরছে।
- আদা ও রসুন বাটা যোগ করে ১-২ মিনিট ভেজে নিন।
- পেঁয়াজ মশলায় হলুদ, লাল মরিচ, জিরা ও ধনে গুঁড়া দিয়ে কম আঁচে ২-৩ মিনিট কষিয়ে নিন। টমেটো কুচি যোগ করে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
- মশলা তেল ছাড়লে গরম মশলা গুঁড়া ও কাঁচা মরিচ যোগ করুন। প্রয়োজনে সামান্য জল ছিটিয়ে মশলা পুড়তে দেবেন না।
- ভাজা মাছের টুকরো কড়াইতে দিয়ে আলতো করে মশলার সঙ্গে মেশান। লবণ যোগ করুন এবং ১/৪ কাপ জল দিয়ে মাঝারি আঁচে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নাড়ুন যাতে মশলা মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং ঝোল শুকিয়ে ঘন হয়
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বোয়াল মাছের কষা