বেলে মাছের বাটি চচ্চড়ি
অবয়ব
| বেলে মাছের বাটি চচ্চড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ২-৩ জন |
| খাদ্য শক্তি | মাঝারি |
| তৈরির সময় | ১৫-২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | বেলে মাছ অত্যন্ত নরম প্রকৃতির হয়, তাই আলুর সাথে মাখানোর সময় খুব জোরে চটকে মাখা যাবে না এবং রান্নার সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না; এতে মাছ ভেঙে যেতে পারে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বেলে মাছের বাটি চচ্চড়ি
বেলে মাছের বাটি চচ্চড়ি অত্যন্ত সুস্বাদু এবং চটজল দি তৈরি করা যায় এমন একটি পদ। বাটি চচ্চড়ি রান্নার মূল বৈশিষ্ট্য হলো সমস্ত উপকরণ, মশলা এবং কাঁচা মাছ একসাথে হাতে মেখে চুলায় বসিয়ে দেওয়া। বেলে মাছ খুব নরম হওয়ায় এই পদ্ধতিতে রান্না করলে মাছ অক্ষত থাকে এবং মশলার স্বাদ মাছ ও আলুর ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে। দুপুরের আহারে গরম ভাতের সাথে এই পদটি দারুণ মানিয়ে যায়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বেলে মাছ | ২৫০ গ্রাম |
| আলু | ৩টি মাঝারি আকারের (লম্বা ও মোটা করে কাটা) |
| পেঁয়াজ কুচি | পরিমাণমতো (প্রায় ১ কাপ) |
| কাঁচামরিচ (কাঁচা লঙ্কা) | পরিমাণমতো (৪-৫টি) |
| শুকনো মরিচের গুঁড়ো | ১ চা-চামচ |
| ধনিয়ার গুঁড়ো | ১ চা-চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ (আধা) চা-চামচ |
| রান্নার স্পেশাল মশলা | ১ চা-চামচ |
| তেল | পরিমাণমতো |
| লবণ | স্বাদমতো |
| জল | পরিমিত |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে ২৫০ গ্রাম বেলে মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
- তিনটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে লম্বা ও সামান্য মোটা টুকরো করে কেটে নিন।
- যে প্যান বা কড়াইতে রান্না করবেন, সরাসরি তার মধ্যেই কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, রান্নার স্পেশাল মশলা এবং পরিমাণমতো তেল একসাথে নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিন।
- মশলা মাখানো আলু ও পেঁয়াজের ওপর আগে থেকে পরিষ্কার করে রাখা বেলে মাছগুলো খুব সাবধানে বিছিয়ে বা সাজিয়ে দিন। আলুর সাথে মাছগুলো খুব জোরে চটকে মাখা যাবে না, কারণ এতে নরম বেলে মাছ ভেঙে যেতে পারে।
- এবার প্যানে পরিমিত জল (জল ) দিয়ে দিন, যাতে আলু ও মাছ ভালোভাবে সেদ্ধ হতে পারে।
- প্যানটি চুলায় বসিয়ে চুলার আঁচ বাড়িয়ে (হাই হিটে) ৫-৬ মিনিট রান্না করুন। মনে রাখবেন, রান্নার সময় তরকারি একদমই নাড়াচাড়া করা যাবে না।
- জল শুকিয়ে গিয়ে তরকারি যখন মাখো মাখো বা সামান্য ভেজা ভেজা অবস্থায় আসবে, তখন চুলা বন্ধ করে দিন।
- প্যান থেকে নামিয়ে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিন।