বিষয়বস্তুতে চলুন

বেগুনি

উইকিবই থেকে
বেগুনি
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তা/তেলেভাজা
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি প্রায় ১৫০ কিলোক্যালরি (প্রতি পিস)
তৈরির সময় ২০-২৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা বিকেলের নাস্তায় চিরচেনা বাঙালি তেলেভাজা


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

বেগুনি

বেগুনি বাংলাদেশের ঘরে ঘরে জনপ্রিয় এক তেলেভাজা, যা বিশেষ করে ইফতারি বা বিকেলের নাস্তায় পরিবেশিত হয়। পাতলা করে কাটা বেগুনের টুকরো বেসনের মিশ্রণে ডুবিয়ে ভেজে তৈরি করা হয় এই সুস্বাদু খাবারটি।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
বেগুন (লম্বা/বড়) ১টি (পাতলা স্লাইস করা)
বেসন ১ কাপ
চালের গুঁড়া ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
বেকিং সোডা এক চিমটি (ঐচ্ছিক)
পানি প্রয়োজন মতো (ঘন মিশ্রণ করার জন্য)
তেল ভাজার জন্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. বেগুন ভালোভাবে ধুয়ে পাতলা গোল গোল স্লাইস করে নিন।
  2. বাটিতে বেসন, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়ো, লবণ ও বেকিং সোডা মিশিয়ে নিন।
  3. ধীরে ধীরে পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন যাতে মিশ্রণটি বেগুনে ভালোভাবে আটকে থাকে।
  4. কড়াইয়ে তেল গরম করুন।
  5. প্রতিটি বেগুনের টুকরো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভাজুন।
  6. দুই পাশ ভালোভাবে সোনালি ও মচমচে হয়ে এলে তুলে ফেলুন।
  7. চাটনি বা সসের সাথে পরিবেশন করুন।
গরম গরম পরিবেশন করুন বিকেলের চা বা ইফতারির সাথে।