বিষয়বস্তুতে চলুন

বাসন্তী পোলাও

উইকিবই থেকে
বাসন্তী পোলাও
রন্ধনপ্রণালী বিভাগ ভাত রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন।
তৈরির সময় ১-২ ঘন্টা মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

বাসন্তী পোলাও

বাসন্তী পোলাও বাঙালি রান্নাঘরের একটি সুগন্ধি ও হালকা মিষ্টি স্বাদের পোলাও, যা এর হলুদ রঙ ও সমৃদ্ধ স্বাদের জন্য বিখ্যাত। গোবিন্দভোগ বা বাসমতি চালে তৈরি এই পোলাও ঘি, কাজু, কিশমিশ এবং গরম মশলার মিশ্রণে বিশেষ আকর্ষণ পায়। এটি সাধারণত উৎসব বা বিশেষ অনুষ্ঠানে মাংসের তরকারি, যেমন ভুনা মুরগি বা কষা মাংসের সঙ্গে পরিবেশন করা হয়। বাসন্তী পোলাও -এর সৌন্দর্য ও স্বাদ এটিকে বাঙালি ভোজের একটি অপরিহার্য অংশ করে। এটি বহু যুগ ধরে বাঙালী রান্নাঘরের এক ঐতিহ্যবাহী পদ যা বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বহু মন্দিরে, উপাসনালয়ে দেবতার নৈবিদ্য হিসাবে বাসন্তী পোলাও নিবেদন করার রীতি আছে। এর মনোরম হলুদ বর্ণ এবং তার সাথে ঘি -এর আঘ্রান, ভোজনরসিকদের আকর্ষন করতে বাধ্য।

উপকরন

[সম্পাদনা]
নাম উপকরণ
গোবিন্দভোগ/বাসমতি চাল ২ কাপ
ঘি ৩ টেবিল চামচ
কাজু ২ টেবিল চামচ
কিশমিশ ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
চিনি ১ চা চামচ
লবণ স্বাদমতো
গরম মশলা ১ চা চামচ (দারচিনি, এলাচ, লবঙ্গ মিশ্রিত)
তেজপাতা ১টি
দারচিনি ১ ইঞ্চি টুকরো
এলাচ ৩-৪টি
লবঙ্গ ৩-৪টি
জল ৪ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. চাল ভালো করে ধুয়ে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখুন, তারপর চালের জল ঝরিয়ে রেখে দিন।
  2. কাজু ও কিশমিশ ধুয়ে রাখুন। গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ) গুঁড়ো করে বা আস্ত রাখুন।
  3. একটি গভীর পাত্রে বা হাঁড়িতে ২ টেবিল চামচ ঘি গরম করুন। ঘি গরম হলে তাতে কাজু ও কিশমিশ হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
  4. একই ঘিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, এবং লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। এবার ভেজানো চাল দিয়ে হালকা ভেজে নিন (২-৩ মিনিট), যতক্ষণ না চাল সুগন্ধি হয়।
  5. চালে হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়ো, চিনি, এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৪ কাপ গরম জল ঢেলে মিশিয়ে ঢেকে দিন।
  6. মাঝারি আঁচে ১০-১২ মিনিট রান্না করুন, যতক্ষণ না চাল সিদ্ধ হয় এবং জল শুকিয়ে যায়। মাঝে মাঝে নাড়ুন যাতে চাল নীচে লেগে না যায়। চাল সিদ্ধ হলে আঁচ কমিয়ে ২-৩ মিনিট রাখুন।
  7. পোলাওয়ের উপর ভাজা কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে, ১ টেবিল চামচ ঘি উপরে ছড়িয়ে দিন।
    বাসন্তী পোলাও গরম গরম মাংসের তরকারি বা পছন্দের তরকারির সঙ্গে পরিবেশন করুন

তথ্যসূত্র

[সম্পাদনা]