বাঁধাকপি ভাজি
অবয়ব
| বাঁধাকপি ভাজি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভাজি |
| পরিবেশন | ৩-৫ জন |
| তৈরির সময় | ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বাঁধাকপি বাংলাদেশে শীতকালীন সবজি। সেই সময় বাঁধাকপি ভাজি গরম গরম পরিবেশন করলে ভাতের সাথে খেতে বেশ মজার। খুব সহজেই এই ভাজি করা যায়। বাঁধাকপি সাথে অনেকেই অন্যান্য সবজি মিশিয়ে রান্না করলে। বাঁধাকপি খুব নরম হওয়ায় খুব সহজে ও তারাতারি রান্না করা সম্ভব হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| বাঁধাকপি | ১ টি |
| পেঁয়াজ কুচি | ২ টি |
| রসুন কোয়া | ৫-৬টি |
| কাঁচা মরিচ | ৪-৫টি |
| সরিষার বা সয়াবিন তেল | ২ টেবিল-চামচ |
| লবণ | পরিমাণমতো |
| গুঁড়া মসলা | ¼ কাপ |
| হলুদ গুঁড়া | পরিমাণমত |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে নিতে হবে। ছোট একটি আর সাইজে বড় হলে অর্ধেক টা নিবেন।
- কাটার আগেই ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুতে চাইলে পানি ঝরানোর জন্য বেশ কিছুটা সময় রেখে দিতে হবে।
- প্রথমে কড়াইতে তেল দিয়ে পেয়াজকুচি দিতে হবে। পেয়াজকুচি ভাজা হয়ে একটু বাদামি হয়ে এলে এতে কাচামরিচ চিরে দিতে হবে।
- এরপর এতে হলুদগুড়ো, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিতে হবে। মশলা কষে উপরে তেল উঠে এলে এতে কুচি করা বাধাকপি দিয়ে নাড়তে হবে।এরপর ১৫ মিনিট অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে।
- মাঝে একটু নেড়ে দিতে হবে। এই সবজি রান্নার জন্য কোন পানি দিতে হবে না। বাঁধাকপি থেকে অল্প পানি ছাড়ে,তাতেই রান্না হয়ে যাবে।
- ১৫ মিনিট পর ঢাকা খুলে উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম বাঁধাকপির ভাজি পরিবেশন করুন রুটি কিংবা ভাতের সঙ্গে।