বিষয়বস্তুতে চলুন

বকফুলের বড়া

উইকিবই থেকে
বকফুলের বড়া
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় ১৫ মিনিট মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

বকফুলের বড়া

সজনে ফুল, কুমড়ো ফুলের বড়া যেমন বাঙালির অতি প্রিয়। তেমনই আরও একটি প্রিয় হল বক ফুল। বক ফুলের বড়া অত্যান্ত সুস্বাদু এবং উপকারীও। গরম ভাতের সঙ্গে একেবারে অসাধারন। বকফুলের বড়া বানানো বেশ সহজ এবং একেবারেই কোন ঝঞ্ঝাট নেই। শুধু বকফুল, বেসন ও সামান্য মশলার সাহায্যে সহজেই বানিয় নেওয়া যায়।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
বকফুল (ডাঁটা সহ) ৮-১০টি
বেসন ১ কাপ
চালের গুঁড়ো ২ টেবিল চামচ (কড়করে করার জন্য)
নুন স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
জল পরিমাণ মতো (ঘন বেসনের গোলা তৈরি করার জন্য)
সরষের তেল ভাজার জন্য

বাদ অনুযায়ী |}

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে বকফুল ভালোভাবে ধুয়ে ডাঁটাসহ পরিষ্কার করে জল ঝরিয়ে নিন।
  2. একটি বাটিতে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং সামান্য জল দিয়ে ঘন বেসনের গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন গোলাটি যেন খুব পাতলা না হয়।
  3. বেসনের গোলা ৫-১০ মিনিট রেখে দিন যাতে সমস্ত মশলা ভালোভাবে মিশে যায়।
  4. কড়াইতে সরষের তেল গরম করুন।
  5. এবার একে একে প্রতিটি বকফুল বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।
  6. মাঝারি আঁচ বেসনে ডোবানো বকফুলগুলি ভাজুন। দুই দিক সোনালি রঙ ধারণ করা পর্যন্ত ভাজুন।
  7. বড়া ভাজা হয়ে গেলে কাগজের রুমাকে তুল রেখেে দিন কিছুক্ষণ যাতে কাগজ অতিরিক্ত তেল শুষে নেয়।
    বিকেলের জলখাবারে পরিবেশন করুন বকফুলের মুচমুচে সুস্বাদু বড়া

তথ্যসূত্র

[সম্পাদনা]