বিষয়বস্তুতে চলুন

ফ্রেশ মোজারেলা সালাদ

উইকিবই থেকে
ফ্রেশ মোজারেলা সালাদ
পরিবেশন ১–২ জন
তৈরির সময় ১০–১৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ফ্রেশ মোজারেলা সালাদ

এতো ভেজালের ভিড়ে শরীরের খেয়াল রাখতে তৈরি করতে পারেন এই লেবানিজ সালাদ।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ফ্রেশ মোজারেলা ২০০ গ্রাম
সতেজ পুদিনাপাতা ২০ গ্রাম
লেটুসপাতা ৫ গ্রাম
শুকনা টমেটো গুঁড়া ১০ গ্রাম
পাইন নাট ৩০ গ্রাম
চেরি টমেটো ৫০ গ্রাম
জলপাই তেল ২ টেবিল চামচ
সামুদ্রিক লবণ স্বাদমতো
সাদা তুলসীর (বাসিল) সস ৫০ গ্রাম
তুলসী পাতা ১ কাপ
সনোবার ৫ গ্রাম
রসুন ৩ কোয়া
লবণ স্বাদমতো
গোলমরিচের গুঁড়ো পরিমাণমতো
চিজ ৩০ গ্রাম

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমেই বলে রাখি, যদি মোজারেলা চিজ না পান তাহলে খাঁটি ছানার তৈরি বড় আকারের রসগোল্লা (চিনির সিরায় ছাড়ার আগে) ব্যবহার করতে পারেন।
  2. শুকনো টমেটো কিনে এনে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নরম করে নিন। তারপর পানি ঝরিয়ে জলপাই তেলে ডুবিয়ে রাখলে এর রঙ আরও উজ্জ্বল হবে।
  3. চেরি টমেটো, সামান্য লবণ, তাজা তুলসী পাতা, অল্প জলপাই তেল, পাইন নাট ও রসুন একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন।
  4. পরিবেশন প্লেটের ঠিক মাঝখানে এই মিশ্রণটি ঢেলে তার ওপরে মোজারেলা বা ছানার রসগোল্লা বসিয়ে দিন।
  5. এবার তেলে ভিজিয়ে রাখা টমেটোগুলো মোজারেলার ওপর ছড়িয়ে দিন।
  6. প্লেটের চারপাশে কিছুটা বাসিল সস ও সামান্য জলপাই তেল আলতো করে ঢেলে দিন।
  7. আকর্ষণীয় দেখানোর জন্য চারপাশে পাইন নাট, চিজ কুচি, লেটুস ও তাজা তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিন। চাইলে সবকিছু একসাথে মাখিয়েও নিতে পারেন।
  8. মোজারেলার চারধারে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
সতেজ অবস্থায় পরিবেশন করুন।