বিষয়বস্তুতে চলুন

ফ্রায়েড রাইস

উইকিবই থেকে
ফ্রায়েড রাইস
রন্ধনপ্রণালী বিভাগ চাইনিজ খাবার
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি প্রায় ৩২০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন)
তৈরির সময় ১৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা এই রন্ধনপ্রণালী একটি সহজ ও জনপ্রিয় চাইনিজ খাবার ফ্রায়েড রাইস, যা চিকেন, ডিম অথবা সবজির সঙ্গে পরিবেশন করা যায়।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ফ্রায়েড রাইস

ফ্রায়েড রাইস একটি সহজ ও সুস্বাদু চাইনিজ ঘরোয়া খাবার যা সাধারণত সয়াসস, ডিম, সবজি এবং বাসমতি চাল দিয়ে তৈরি করা হয়। এটি শুধু শুধু খাওয়া যায় কিংবা চিকেন চিলি, বিফ বা স্যুপের সঙ্গে পরিবেশন করা যায়। বাসায় খুব সহজে এটি তৈরি করা যায় এবং যেকোনো বয়সের মানুষের জন্য উপযোগী।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
বাসমতি বা পোলাও চাল ২ কাপ (সেদ্ধ করে ঠান্ডা করা)
ডিম ২টি
গাজর কুচি ১/২ কাপ
মটরশুটি ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা-রসুন কুচি ১ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
চিনি ১/২ চা চামচ
সাদা মরিচ গুঁড়ো ১/৪ চা চামচ
তেল ২ টেবিল চামচ
স্প্রিং অনিয়ন সাজানোর জন্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. একটি কড়াইয়ে তেল গরম করে ডিম ফাটিয়ে দিয়ে চটকে স্ক্র্যাম্বল করে তুলে রাখুন।
  2. একই কড়াইয়ে আদা-রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন।
  3. এরপর গাজর, মটরশুটি ও পেঁয়াজ কুচি দিয়ে ৩-৪ মিনিট নাড়ুন। সবজি একটু কাঁচা রাখলে ভালো।
  4. সেদ্ধ করা ঠান্ডা চাল দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন যেন ভেঙে না যায়।
  5. সয়া সস, লবণ, চিনি ও সাদা মরিচ গুঁড়ো যোগ করে আরও ২-৩ মিনিট নাড়ুন।
  6. স্ক্র্যাম্বল করা ডিম যোগ করুন ও চালের সঙ্গে মিশিয়ে নিন।
  7. সবকিছু ভালোভাবে মিশে গেলে উপরে স্প্রিং অনিয়ন ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

পরিবেশন

[সম্পাদনা]

ফ্রায়েড রাইস গরম গরম পরিবেশন করুন চিকেন চিলি, বিফ চিলি বা হট অ্যান্ড সাওয়ার স্যুপের সঙ্গে। এটি একাই একটি পূর্ণ খাবার হিসেবেও পরিবেশনযোগ্য।