পোস্ত দিয়ে পাঁঠার মাংস
অবয়ব
| পোস্ত দিয়ে পাঁঠার মাংস | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাংস রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৬-৭ জন। |
| তৈরির সময় | প্রায় ১ ঘন্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পোস্ত দিয়ে পাঁঠার মাংস
পোস্তো দিয়ে পাঁঠার মাংশ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির হেঁসেল থেকে উদ্ভুত এক সুস্বাদু রন্ধনপ্রনালী যেখানে মাংস ও পোস্ত -এই দুই উপকরনের অন্য সংমিশ্রন ঘটে। ঠাকুরবাড়িতে ভিন্নধরনের বিবিধ রান্নার প্রচলন ছিল যার মধ্যে পোস্তো দিয়ে মাংসের এই রান্না ছিল বেশ জনপ্রিয়। শোনা যার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও বেশ পছন্দের ছিল এই রান্না।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পাঁঠার মাংস | ৭০০ গ্রাম |
| তেল | ৫-৬ টেবিল চামচ |
| পোস্ত | ৪ টেবিল চামচ |
| তেজপাতা | ১টি |
| ছোট এলাচ | ৪টি |
| দারচিনি | এক গাঁট |
| আদা | ২ গাঁট মাপের |
| রসুন | ৮-১০ কোয়া |
| পেঁয়াজ (মাঝারি) | ২টি |
| কাঁচা লঙ্কা | ৪-৫টি |
| নুন | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে মাংসের টুকরোগুলো ধুয়ে নিন। তার পরে বাটা মশলাগুলো তৈরি করে রেখে দিন।
- রান্নার নাম পোস্ত মাংস। তাই আগে পোস্ত বেটে নিন। ৪ টেবিল চামচ পোস্ত প্রথমে শুকনো মিক্সিতে গুঁড়িয়ে নিন। তার পরে তাতে ১/৪ কাপ জল দিয়ে আরও এক বার ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোস্ত বাটা। একটি পাত্রে সরিয়ে রেখে এ বার মিক্সিতে দিন আদা, রসুন, ৩টি কাঁচালঙ্কা এবং টুকরো করে কাটা পেঁয়াজ। এখানেও ১/৪ কাপ জল দিয়ে ভাল ভাবে বেটে নিতে হবে। তার পরে বাটা মশলাটি একটি পাত্রে ঢেলে রাখুন।
- এ বার আঁচে বসান প্রেশার কুকার। তাতে দিন তেল। তেল গরম হলে তার মধ্যে দিন তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। এলাচ দেওয়ার সময় মুখটা একটু থেঁতো করে নিলে গন্ধ ভাল হবে। গরম তেলে গোটা মশলার সুগন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিন মাংসের টুকরোগুলো। কিছু ক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন আদা-রসুন-পেঁয়াজ বাটা।
- মশলা দিয়ে মাংস ভাল ভাবে কষাতে হবে। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে দিন বেটে নেওয়া পোস্ত। তার পরে আরও মিনিট পাঁচেক মাংস কষিয়ে নিয়ে তার পরে দিন নুন এবং ২০০ মিলিলিটার বা ১ কাপের সামান্য কম জল।
- জল দিয়ে মাংস এক বার ফুটে উঠলে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে ৫-৬টি সিটি পড়া পর্যন্ত রান্না হতে দিন। অবশ্য এটি আপনার প্রেশার কুকার বা কী ধরনের মাংস ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে। মাংস সেদ্ধ হওয়ার জন্য আপনার প্রেশার কুকারে যতগুলি সিটি লাগে ততগুলিই দিন। তার পরে আঁচ বন্ধ করুন।
- বাষ্প পুরোপুরি বেরিয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলে বাকি কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। মাংসের ঝোলে যতটা ঘনত্ব চাইছেন, ততখানি পর্যন্ত কমিয়ে নিয়ে আঁচ বন্ধ করুন।
- পোস্ত মাংস একটু মাখামাখাই হবে।ভাত, পোলাও, এমনকি পরোটার সঙ্গেও পরিবেশন করা যেতে পারে পোস্ত দিয়ে পাঁঠার মাংস