পোয়া মাছের দোপেয়াজা
অবয়ব
| পোয়া মাছের দোপেয়াজা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | বাঙালি রন্ধনশৈলী |
| পরিবেশন | ৪-৫ জন |
| তৈরির সময় | ২৫-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | পোয়া মাছ খুব নরম হয়, তাই ভাজার ও কষানোর সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পোয়া মাছের দোপেয়াজা
পোয়া মাছের দোপেয়াজা বাঙালি ঘরোয়া রান্নার একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু পদ। নরম ও মিষ্টি স্বাদের পোয়া মাছ প্রচুর পরিমাণে পেঁয়াজ ও মশলার মেলবন্ধনে রান্না করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। সাধারণত দুপুরের বা রাতের প্রধান খাবারে গরম ভাতের সাথে এই পদটি পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| পোয়া মাছ | ৫০০ গ্রাম (৪-৫ টুকরো) |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| টমেটো কুচি | ১/২ কাপ |
| আদা বাটা | ১/২ চা চামচ |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| মরিচ গুঁড়ো | ১ চা চামচ |
| জিঁরে গুঁড়ো | ১/২ চা চামচ |
| কাঁচামরিচ ফালি | ৪-৫টি |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
| সাদা তেল বা সরষের তেল | ৪ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| পানি | ১ কাপ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে পোয়া মাছগুলো ভালো করে কেটে, ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা লালচে করে এপিঠ-ওপিঠ ভেজে তুলে রাখুন।
- এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে হালকা সোনালী করে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা বাটা, রসুন বাটা ও টমেটো কুচি দিন। এরপর হলুদ, মরিচ ও জিঁরে গুঁড়ো সামান্য পানি দিয়ে কড়াইতে দিয়ে মশলাটি তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিন।
- মশলা কষানো হলে তাতে এক কাপ পানি এবং স্বাদমতো লবণ দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পোয়া মাছগুলো বিছিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে পেঁয়াজ-মশলা মাখামাখা হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
দুপুরের বা রাতের খাবারে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই সুস্বাদু পোয়া মাছের দোপেয়াজা পরিবেশন করুন।