বিষয়বস্তুতে চলুন

পেঁয়াজ ভর্তা

উইকিবই থেকে
পেঁয়াজ ভর্তা
রন্ধনপ্রণালী বিভাগ ভর্তা
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি প্রায় ৯০ কিলোক্যালরি
তৈরির সময় ১৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা পেঁয়াজ ভর্তা একটি জনপ্রিয় গ্রামীণ বাঙালি খাবার। গরম ভাত বা খিচুড়ির সাথে পেঁয়াজ ভর্তা খাবার মজাই আলাদা। এর স্বাদ ঝাল, ঝাঁঝালো ও অত্যন্ত রুচিকর।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

পেঁয়াজ ভর্তা

গরম ভাত বা খিচুড়ির সাথে পেঁয়াজ ভর্তা গ্রামীণ বাঙালি খাবারের একটি অনন্য স্বাদযুক্ত পদ। বেশি কিছু উপকরণ ছাড়াই হাতের কাছের কয়েকটা পেয়াজ, কাঁচা মরিচ দিয়েই দারুণ এক ভর্তা সম্ভব, সেটা পেঁয়াজ ভর্তা। মাছ, মাংস বা শাকসবজির পাশাপাশি কেবল পেঁয়াজ দিয়েই দারুণ স্বাদে খাওয়া সম্ভব।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
পেঁয়াজ ৭টি
দেশী রসুন ৩-৪ কোয়া ( কুচি করে কাটা )
কাঁচা মরিচ ৩-৪টি ( কুচি করে কাটা ), শুকনা মরিচও ব্যবহার করতে পারেন।
আদা ১ ইঞ্চি পরিমান ( কুচি করে কাটা )
ধনেপাতা স্বাদমতো ( কুচি করে কাটা )
লেবু ১ টি
সরিষার তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. পেঁয়াজ কুচি করে নিন।
  2. শুকনা মরিচ ব্যবহার করলে চুলায় কড়াই গরম করুন। এর মধ্যে মরিচ গুলো একটু টেলে নিন। আথবা অল্প তেলে ভেজেও নিতে পারেন।
  3. একটি প্লেটে পেঁয়াজ কুচির সাথে বাকি সব উপকরণ মিশিয়ে নিন, স্বাদ মতো লবণ, লেবুর রস ও সরিষার তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। হয়ে গেল পেঁয়াজ ভর্তা।
  4. এবার গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।

পরিবেশন

[সম্পাদনা]

পেয়াজ ভর্তা গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন। চাইলে সাথে লেবু কুচি বা শাক-সবজির ভর্তাও যোগ করতে পারেন।