বিষয়বস্তুতে চলুন

পুর ভরা ঝিঙে

উইকিবই থেকে
পুর ভরা ঝিঙে
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩ জন।
তৈরির সময় প্রায় ৫০ মিনিট মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

পুর ভরা ঝিঙে

পুর ভরা ঝিঙে একটি সুস্বাদু ভিন্ন ধরনের রান্না। বাদামের পুর দিয়ে ঝিঙের এই রান্নাটি এতটাই সুস্বাদু এবং দেখতে ভাল যে, অনুষ্ঠানের পাতেও সাজিয়ে দেওয়া যায়। গ্রীষ্মে চিরাচরিত ঝিঙের সব্জী থেকে স্বাদ বদল করতে বানিয়ে নেওয়া যায় এই পুরভরা ঝিঙে।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ঝিঙে ৩টি
জিরে ১/২ চা চামচ
মৌরি ১ চা চামচ
গোটা ধনে ১ চা চামচ
শুকনো লঙ্কা ২টি
চিনেবাদাম ১/২ কাপ
হলুদ ১/৪ চা চামচ
চাট মশলা ১/২ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
তেল ৩-৪ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ঝিঙে খোসা ছাড়িয়ে দেড় আঙুল মাপে টুকরো করে কেটে নিতে হবে। তার পরে চামচ বা ছুরি দিয়ে ভিতরের শাঁস বের করে নিতে হবে। সেই শাঁস ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে।
  2. জিরে, মৌরি, গোটা ধনে এবং শুকনো লঙ্কা এবং চিনেবাদাম একটি শুকনো তাওয়ায় মাঝারি আঁচে নেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিন। এ বার তাতে নুন, হলুদ, সামান্য চাট মশলা, লেবুর রস এবং সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে।
  3. এ বার কড়াইতে তেল দিয়ে কুচোনো শাঁস দিয়ে ভাজুন। জল বেরিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে তার সঙ্গে বাদামের মশলাটি মিশিয়ে তৈরি করুন পুর। ওই পুর ভরতে হবে শাঁস বার করে নেওয়া ঝিঙের ভিতরে।
  4. তার পরে কড়াইয়ে তেল দিয়ে চড়া আঁচে পুর ভরা ঝিঙে ভাজুন। ঝিঙের গায়ে বাদামি রং ধরলে তুলে নিন।
    পরিবেশন করুন সুস্বাদু পুরুভরা ঝিঙে এর সঙ্গে পছন্দ মতো টম্যাটো-আদা-জিরের রসা বা যে কোনও পছন্দসই রসা বানিয়ে খেতে পারেন বা শুকনো ভাতের সঙ্গেও খেতে পারেন

তথ্যসূত্র

[সম্পাদনা]