বিষয়বস্তুতে চলুন

পুরি

উইকিবই থেকে
পুরি
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তা
পরিবেশন ৬ জন
খাদ্য শক্তি প্রায় ১৫০-২০০ কিলোক্যালরি (প্রতি পিস)
তৈরির সময় ৪০ মিনিট
কষ্টসাধ্য
টীকা বিকেলের বা সকালের নাস্তার জন্য উপযুক্ত একটি মুখরোচক আইটেম


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

পুরি

পুরি একটি জনপ্রিয় ও মুখরোচক নাস্তা যা বিশেষ করে বিকেলের সময় বা অতিথি আপ্যায়নে পরিবেশন করা হয়। এই পুরির ভিতরে থাকে ডাল ও মসলা মিশ্রিত সুস্বাদু পুর, যা খেতে মচমচে ও ঝাল-মিষ্টি স্বাদের হয়।

উপকরণ

[সম্পাদনা]

পুরির জন্য ডো:

উপকরণ পরিমাণ
ময়দা ৩ কাপ
লবণ ২ চা চামচ
তেল পরিমান মতো (ময়দা মাখার জন্য এবং ভাজার জন্য)
পানি পরিমানমতো

পুরের জন্য:

উপকরণ পরিমাণ
মসুর ডাল ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
শুকনা মরিচ ৬টি
আদা বাটা ১/২ চা চামচ
ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
এলাচ ২টি
দারুচিনি ১ টুকরা
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ডালে আধা কাপের একটু বেশি পানি, আদা, দারুচিনি, এলাচ ও লবণ দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন।
  2. ডাল সেদ্ধ হয়ে শুকিয়ে এলে নামিয়ে নিন। দারুচিনি ও এলাচ তুলে ফেলে দিন।
  3. হাত দিয়ে ডাল মথে নিন।
  4. শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়া করে নিন।
  5. ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিন।
  6. ডালের সঙ্গে ভাজা মরিচ, বেরেস্তা, ধনেপাতা ও লবণ মেশান।
  7. অন্যদিকে ময়দার সঙ্গে ১ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। এরপর পরিমানমতো পানি দিয়ে নরম ডো মেখে নিন। ডো বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। ডো ১৫ মিনিট রেখে দিন।
  8. ময়দা এবং ডাল সমান ভাগ করুন।
  9. এক ভাগ ময়দা নিয়ে গোল বাটির মতো করে মাঝে ডাল ভরে মুখ বন্ধ করুন। চেপে ভালোভাবে সিল করে নিন যেন ভাজার সময় পুর বাইরে না আসে। এভাবে সবগুলো করুন।
  10. রুটি তৈরির পিঁড়িতে হালকা তেল দিন। একটি করে ডালের পুর ভরা ময়দার গোলা নিয়ে মুখ বন্ধ দিক নিচের দিকে রেখে বেলুন। সাবধানে বেলে নেবেন যেন ডাল বের না হয়।
  11. কড়াইয়ে পর্যাপ্ত পরিমানে তেল নিন, যাতে পুরি ডুবো তেলে ভাজা যায়।
  12. তেল গরম হলে তাতে একে একে পুরিগুলো ছাড়ুন।
  13. পুরি ডুবো তেলে মাঝারি আঁচে একে একে পুরিগুলো ভাজুন যতক্ষণ না তা সোনালি ও মচমচে হয়।
  14. গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সাথে।

পরামর্শ

[সম্পাদনা]
  • পুরিতে ভাঁজ দেয়ার পর ভালোভাবে মুখ বন্ধ না করলে তেলে ফেটে যেতে পারে।
  • পুরি গরম তেলে ছাড়ার সময় কড়াইয়ের এক পাশ থেকে সাবধানে ছাড়ুন। নতুবা গরম তেল ছিটকে শরীরে লাগতে পারে।