পুঁটি মাছ ভাজা
অবয়ব
| পুঁটি মাছ ভাজা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ২-৩ জন |
| খাদ্য শক্তি | প্রায় ২০-২৫ কিলোক্যালরি (প্রতি পিস) |
| তৈরির সময় | ১৫-২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | সরাসরি ভাতের সাথে মুচমুচে পুঁটি মাছ ভাজা অনন্য এক পদ |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পুঁটি মাছ ভাজা বাঙালি রসনার মাছভাজা পদগুলোর একটি। পুঁটি মাছে অনেক কাাঁটা থাকে। তবে একদম মুচমুচে করে পুঁটি মাছ ভাজা খেতে কাঁটা কম লাগে।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পুঁটি মাছ | ১০০ গ্রাম |
| মরিচ গুঁড়ো | ১/২ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| পেয়াজ বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| লেবুর রস | সামান্য (ঐচ্ছিক) |
| সরিষা/সয়াবিন তেল | ভাজার জন্য (পর্যাপ্ত পরিমাণে) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- পুঁটি মাছ লবন দিয়ে ভাল করে ডলে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- এরপর মাছের সাথে সব উপকরণ দিয়ে ভাল করে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন। কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। মাছের আশটে গন্ধ থাকবে না আর স্বাদ বেড়ে যাবে।
- কড়াইয়ে তেল গরম করুন (তেল যেন একটু বেশি গরম হয়)।
- তেল গরম হয়ে গেলে মশলা মাখানো পুঁটিমাছ গুলো তেলে ভাজুন। এপিট ওপিট করে দিন যাতে কড়াইয়ে লেগে না যায়।
- মাঝারি আঁচে দুই পাশ মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।
- ভাজা হয়ে গেলে পুঁটিমাছ গুলো একটা বাটিতে তুলে রাখুন।
- গরম ভাতের সাথে পরিবেশন করুন।
সতর্কতা
[সম্পাদনা]মাছ ভাজার সময় ভাজার পাত্র/চুলা থেকে একটু দূরে থাকবেন। ভাজার সময় মাছে পানি থাকলে শব্দ করে ফুটে তা ছিটকে আপনার গায়ে/চোখে পড়তে পারে।