পিয়াজু
অবয়ব
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
| পিয়াজু | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ৫-৬ |
| খাদ্য শক্তি | ৬০-১২০ ক্যালারি |
| তৈরির সময় | ৩০ মিনিট |
পিঁয়াজু/পেঁয়াজি বাংলাদেশ ও ভারতে জনপ্রিয় একটি ভাজা ঝাল খাবার। এটি সাধারণত দুপুর বা বিকেলের নাস্তায় পরিবেশিত হয়।
উপকরণ
[সম্পাদনা]- মসুরের ডাল।
- মরিচ ।
- লবণ।
- তেল।
- টমেটো কুচি।
- আদা বাটা।
- রসুন বাটা।
- পেঁয়াজ
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে মসুরের ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব ৪ থেকে ৬ ঘন্টা।
- এরপর মসুরের ডাল গুলোকে বেটে নিব।
- ডাল বাটা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে দিব।
- এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব।
- এরপর একটি কড়াইতে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে খুবই ছোট ছোট করে পেয়াজু গুলো তেলের মধ্যে দিয়ে দিব।
- অল্প আঁচে ভালোভাবে পেয়াজুগুলোকে ভেজে নিব।
- মাঝে মাঝে পেঁয়াজু গুলোকে উল্টে পাল্টে দিব। যখন দেখবে পেঁয়াজুগুলো কিছুটা বাদামী রং ধারণ করেছে তখন এটিকে নামিয়ে নেব।
পরিবেশন প্রণালী
[সম্পাদনা]পিয়াজু সাধারণত ইফতার, নাশতা বা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করা হয়।