পারশে মাছের ঝাল চচ্চড়ি
অবয়ব
| পারশে মাছের ঝাল চচ্চড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ৪ জন |
| খাদ্য শক্তি | মাঝারি |
| কষ্টসাধ্য | |
| টীকা | সর্ষে বাটা ছেঁকে ব্যবহার করলে ঝোলের স্বাদ মসৃণ হয় এবং তেতোভাব কমে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পারশে মাছের ঝাল চচ্চড়ি
পারশে মাছের ঝাল চচ্চড়ি বাঙালির ঘরোয়া রান্নার একটি সুস্বাদু ও ঝাঁঝালো পদ। সর্ষে বাটা, কাঁচালঙ্কা ও টক দইয়ের সংমিশ্রণে এই রান্নায় এক বিশেষ স্বাদ তৈরি হয়। অল্প মশলায় তৈরি হলেও এর ঘন ঝোল ও সর্ষের তীব্র গন্ধ ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পারশে মাছ | ৬৫০ গ্রাম |
| সর্ষের তেল | ৫০ গ্রাম |
| কাঁচা লঙ্কা | ৪-৫টি |
| গোটা সর্ষে | ৫০ গ্রাম |
| লবণ | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ৩ চা চামচ |
| ধনেপাতা কুচি | ২ চা চামচ |
| ফেটানো টক দই | ২ চা চামচ |
| জল | প্রয়োজনমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে পারশে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাছের সঙ্গে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
- একটি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে তুলে রাখুন।
- এবার মিক্সিতে গোটা সর্ষে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করুন।
- এরপর আরও কিছুটা জল মিশিয়ে ছাঁকনির সাহায্যে সর্ষের মিশ্রণটি ছেঁকে নিন।
- কড়াইতে বাকি সর্ষের তেল গরম করে তাতে সামান্য গোটা সর্ষে ও কাঁচালঙ্কা ফোড়ন দিন।
- এরপর ছেঁকে রাখা সর্ষের জল কড়াইতে ঢেলে দিন।
- এবার এর মধ্যে বাকি লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে দিন।
- ঝোল ফুটতে শুরু করলে ফেটানো টক দই ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
- ঝোল সামান্য ঘন হয়ে এলে ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন যাতে মাছের মধ্যে সর্ষের স্বাদ ঢুকে যায়।
- রান্না শেষ হলে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
সর্ষের ঝাঁজ আর টক দইয়ের হালকা স্বাদ এই পারশে মাছের চচ্চড়িকে আলাদা মাত্রা এনে দেয়।