পাট শাক ভাজা মুচমুচে
অবয়ব
| পাট শাক ভাজা মুচমুচে | |
|---|---|
| পরিবেশন | ৩-৫ জন |
| তৈরির সময় | ২০-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পাট শাক ভাজা মুচমুচে
গরম ভাতের সাথে মুচমুচে পাট শাক ভাজা খেতে অস্বাধারণ। পুষ্টিগুণ ধরে রেখে মচমচে পাট শাকের সুস্বাদু ভাজি করার সহজ রেসিপি নিচে দেওয়া হলো।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| পাট শাক: | ১-২ আঁটি (কচি পাতা) |
| রসুন কুচি | ২ টেবিল চামচ |
| পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
| শুকনো মরিচ | ৫-৬টি |
| সরিষার বা সয়াবিন তেল | ৪ টেবিল চামচ |
| হলুদ গুঁড়ো | সামান্য |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- পাট শাকের কচি পাতাগুলো ভালো করে বেছে ও ধুয়ে নিন।
- এরপর খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিন।
- শাক ধোয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে পানি চিপে ঝরিয়ে ফেলতে হবে। ছাঁকনিতেও রেখে দিতে পারেন। ভেজা শাক মুচমুচে হবে না।
- একটি প্যানে তেল ঢেলে চুলা জ্বালিয়ে দিন।
- তেল গরম হয়ে এলে প্রথমে শুকনো মরিচগুলো হালকা ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই রসুন কুচি দিয়ে লালচে করে ভাজুন।
- রসুন ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ও রসুন হালকা বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
- এবার পানি ঝরানো পাট শাকের কুচি গুলো ঢেলে দিন।
- সামান্য হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে দিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন।
- খেয়াল করুন শাকের নিজস্ব পানি শুকিয়ে তেল ছেড়ে দিবে।
- শাকগুলো কালচে সবুজ ও ক্রিস্পি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।
- নামানোর আগে আগে ভেজে রাখা শুকনো মরিচগুলো গুঁড়ো করে শাকের সাথে মিশিয়ে দিতে পারেন।
খেয়াল রাখবেন শাক কড়াইতে দেওয়ার পর ঢাকনা দেবেন না। ঢাকনা দিলে শাকের রং নষ্ট হয়ে যায় এবং মুচমুচে ভাব কমে নরম হয়ে যায়। গরম ভাতের সাথে পরিবেষণ করুন মুচমুচে পাট শাক ভাজা।