বিষয়বস্তুতে চলুন

পাট শাকের ঝোল

উইকিবই থেকে
পাট শাকের ঝোল
রন্ধনপ্রণালী বিভাগ তরকারি
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ১৫-২০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

পাট শাকের ঝোল

পাট শাকের ঝোল বাঙালির একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রীষ্মকালে দুপুরের খাবারে গরম ভাতের সাথে এই ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি পাকস্থলীর জন্য খুবই স্বাস্থ্যকর।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
পাট শাক ২ আঁটি
রসুন কুচি বা ছেঁচা ১ টেবিল-চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ
কাঁচা মরিচ ৩-৪টি (ফালি করা)
শুকনো মরিচ ১-২টি
লবণ স্বাদমতো
সরিষার তেল বা রান্নার তেল ১.৫ টেবিল-চামচ
পানি ২-৩ কাপ (বা পরিমাণমতো)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে পাট শাকগুলো ভালোভাবে বেছে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। শাকের শক্ত ডাঁটা ফেলে শুধু পাতাগুলো নিন।
  2. চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানি গরম হতে দিন। পানিতে স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ ফালি দিয়ে দিন।
  3. পানি ভালোভাবে ফুটে উঠলে পরিষ্কার করে রাখা পাট শাকগুলো দিয়ে দিন। শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ৫-৭ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন।
  4. শাক সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রাখুন।
  5. এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করুন। তেল গরম হলে শুকনো মরিচ ছিঁড়ে ফোড়ন দিন।
  6. এরপর এতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে বাগার বা সম্বার তৈরি করুন।
  7. পেঁয়াজ-রসুন ভাজা হয়ে সুন্দর সুগন্ধ বের হলে, সেদ্ধ করে রাখা পাট শাকের ঝোল সাবধানে কড়াইতে ঢেলে দিন।
  8. সবকিছু হালকা করে নেড়ে আরও ২-৩ মিনিট ফুটিয়ে নিন। এ সময় লবণের স্বাদ ঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখুন।
  9. ঝোল সঠিক পরিমাণে আসলে চুলা বন্ধ করে দিন।
তাহলে তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল